স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদকে ফ্ল্যাট বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
গত সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদকে পুরস্কারের ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে ফ্ল্যাটের প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেয়া হয়েছে সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং শ্যুটার শাকিল আহমেদের হাতে।
মাবিয়া দেশের বাইরে থাকায় তার পক্ষে কাগজপত্র গ্রহণ করেছেন তার বাবা।
স্বর্ণজয়ী ক্রীড়াবিদদের জন্য রাজউক উত্তরায় ফ্ল্যাট তৈরি করলেও টাকার জন্য তা এতোদিন বুঝে পাননি। এ নিয়ে শিলা, মাবিয়া, শাকিলরা দৌড়াদৌড়ি করেও সফল হননি। অবশেষে বিষয়টি প্রধানমন্ত্রীর কানে গেলে তিনি দ্রুত তাদের ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করেন।
তবে উত্তরার রাজউকের নয়, এই ক্রীড়াবিদকে ফ্ল্যাট দেয়া হয়েছে মিরপুর-১৫ নম্বরে। এগুলো গণপূর্তমন্ত্রণালয়ের ফ্লাট। শিলা-মাবিয়া-শাকিলরাই আবেদন করেছিলেন তাদের ফ্ল্যাট যেন উত্তরার পরিবর্তে অন্য কোথাও দেয়া হয়। তাই শিলা-মাবিয়াদের মিরপুর-১৫ নম্বরে ফ্ল্যাট দেয়া হয়।
এতে দারুণ খুশি গত এসএ গেমসে দুটি স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা বলেন, ‘আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। অবশেষে আমরা পুরস্কারের ফ্ল্যাট বুঝে পেলাম। প্রধানমন্ত্রী আমাদের সবকিছু দিয়েছেন। আশা করি, আগামী সপ্তাহে রেজিষ্ট্রি সম্পন্ন হবে এবং ডিসেম্বরে ফ্ল্যাটে উঠতে পারবো। মিরপুরে ফ্ল্যাট পাওয়ায় আরো ভালো হলো।’
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে তিন ক্রীড়াবিদকে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করে বলেছিলেন, ‘যতদিন তাদের ফ্ল্যাট রেডি না হবে, ততদিন তারা যে বাসায় থাকেন তার ভাড়া দেবে সরকার।’ যে কারণে তারা নতুন বাসায় উঠেছিলেন। শিলা ও মাবিয়ার বাসা ভাড়া মাসে ২২ হাজার টাকা এবং শাকিলের ২৪ হাজার টাকা।
ভাড়া দেয়া শুরুও হয়েছিল; কিন্তু ৬ মাস দেয়ার পর তা বন্ধ হয়ে যায়। নতুন বাসায় উঠে বিপাকেও পড়েন ক্রীড়াবিদরা। এভাবে ৩০ মাস সরকার বাসা ভাড়া না দেয়ায় শিলা, মাবিয়া ও শাকিলরাই পরিশোধ করেছেন।
দেরিতে ফ্ল্যাট পাওয়া এবং ভাড়া বাকি পড়ার বিষয়টি শুনে মাননীয় প্রধানমন্ত্রী অখুশি হয়েছেন। তিনি বলেছেন- আমাকে আগে জানাওনি কেন? জানলে তো দেরি হতো না।
আর বাকি ৩০ মাসের বাসা ভাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, টেনশন করার দরকার নেই। পেয়ে যাবা। এ সময় প্রধানমন্ত্রী তার পিএসকে বিষয়টি দেখতে বলেছেন’- গণভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু মাহফুজা খাতুন শিলা।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




