স্বামীর সঙ্গে মনোমালিন্য, ছাদ থেকে লাফ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সাভারের আশুলিয়ায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে ছয়তলা ছাদ থেকে লাফ দিয়ে নওরিন নুসরাত (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছে।
এ ঘটনায় নিহতের স্বামী ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নওরিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন।
নিহত নওরিন নুসরাত টাঙ্গাইলের জেলা থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির সভাপতি সাহিদা আখতার। তিনি জানান, গত ২১ জুলাই নওরীনের বিয়ে হয়। এরপর ঢাকায় স্বামীর সঙ্গে অবস্থান করেন। সেখানে দুই দিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে সে আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে আমরা মর্মাহত ও বাকরূদ্ধ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিষয়টি আমিও শুনলাম। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের কারো অভিযোগ নেই। কি কারণে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল