স্মার্টফোনের সঙ্গে বাংলাদেশে আসছে হেলিও জি৯৬ প্রসেসর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স খুব শিগগিরই তাদের পোর্টফোলিওতে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ‘নোট ১১ প্রো’ যুক্ত করতে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ‘নোট ১১ প্রো’ স্মার্ট ফোনের মাধ্যমে বাংলাদেশে এবারই প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসর’ আনতে যাচ্ছে ইনফিনিক্স। বুধবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইনিফিনিক্স জানায়, এটির অক্টা-কোর প্রসেসরে রয়েছে সর্বোচ্চ ২ দশমিক ৫ গিগাহার্টজ ক্লক স্পিড সম্বলিত দুটি শক্তিশালী আর্ম কর্টেক্স-এ৭৬ সিপিইউ কোর। পাশাপাশি কার্যকরী গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য আছে আর্ম এমএএলআই-জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)। ‘নোট ১১ প্রো’ তার চমকপ্রদ ফিচার ও সক্ষমতার সমন্বয়ে ব্যবহারকারীদের উচ্চ-রেজ্যুলেশনের চলচ্চিত্রসহ নানাবিধ বিনোদন উপভোগের অভাবনীয় অভিজ্ঞতা এনে দেবে।
আরও জানা গেছে, ‘নোট ১১ প্রো’তে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬ দশমিক ৯৫ এফএইচডি+ আলট্রা-ফ্লুয়িড ডিসপ্লে এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। স্বনামধন্য ‘টিউভি রেইনল্যান্ড’ স্বীকৃত এই ফিচার স্মার্টফোন ব্যবহারের সময়ে চোখের অবসাদ কমিয়ে আনে। ইনফিনিক্স ‘নোট ১১ প্রো’তে ৩০ এক্স আল্ট্রা জুমের ৬৪ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা থাকবে। এটিতে ৩০ এক্স ডিজিটাল জুমের ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স, যা যেকোনও আলোতে ব্যবহারকারীদের আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে।
আসন্ন এই স্মার্ট ফোনে থাকতে পারে ৮ জিবি র্যাম, যেটি ১১ জিবি পর্যন্ত বর্ধিত করা সম্ভব হবে এবং ডিভাইসটি ‘এক্সওএস ১০’ সিস্টেমে অপারেট করবে।
নোট ১১ প্রো তিনটি বিশেষ রঙ ‘মিথরিল গ্রে’, ‘হ্যাজ গ্রিন’ এবং ‘মিস্ট ব্লু’তে পাওয়া যাবে। সব মিলিয়ে ‘নোট ১১ প্রো’ গেমিং অভিজ্ঞতা এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে স্টাইল ও ব্যতিক্রমী পারফরম্যান্স উপহার দিবে গ্রাহকদের।
যদিও স্মার্ট ফোনটি ঠিক কবে বাজারে আসবে তা এখনও জানায়নি ইনফিনিক্স। তবে এই নভেম্বরেই ‘নোট ১১ প্রো’ গ্রাহকরা হাতে পেতে পারেন বলে জানায় ইনফিনিক্স।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







