হবিগঞ্জের চুনারুঘাটে জমজমাট মহারাসলীলা উৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে মনিপুরীদের আবাসস্থলে এবার হবে ১৭৮তম মহারাসলীলা নিয়ে উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ছয়শ্রী গ্রামে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।
চুনারুঘাট উপজেলার উত্তর ছয়শ্রী মহাপ্রভু মন্ডপে আজ শুক্রবার সকাল ৫ টায় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হবে উৎসব। কাল শনিবার ভোররাত পর্যন্ত তা চলবে।
মহারাস লীল উদযান কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন কুমার সিংহ জানান, মঙ্গল আরতির মাধ্যমে উৎসব শুরুর পর মহাপ্রভুর ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। শুক্রবার ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রী কৃষ্ণের গোচারণ লীলা এবং রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হবে মহারাসলীলা।
প্রতি বছর কার্তিক মাসের পূর্নিমা তিথিতে অনারম্ভরভাবে অনুষ্ঠিত হয় মহারাসলীলা। তবে এ বছর করোনার কারণে উৎসবের আয়োজনে অনেক ঘাটতি রয়েছে।
জেলার বিভিন্ন স্থান থেকে মুনিপুরী সম্প্রদায়সহ জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই ছুটে আসেন মহারাসলীলা উপভোগ করতে। মুনিপুরী নৃত্যকলা শুধু ছয়শ্রী নয়; গোটা ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বের নৃত্যকলার মধ্যে একটি বিশেষ স্থান দখলে করে আছে। মহারাসলীলায় শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে রাতের বেলায় রাস উৎসব হয়ে উঠে সবচেয়ে আকর্ষণীয়।
আজ দিনের বেলায় রাখাল নৃত্যের পর থেকেই সন্ধ্যায় শুরু হবে রাসলীলা। শুরুতেই পরিবেশিত হবে রাসধারীতের অপুর্ব মৃদঙ্গ নৃত্য। মৃদঙ্গ নৃত্য শেষে প্রদীপ হাতে নৃত্যের তালে তালে সাজানো মঞ্চে প্রবেশ করেবেন শ্রী রাধা সাজে সজ্জিত একজন নৃত্যশিল্পী বৃন্দা। তার নৃত্যের সঙ্গে বাদ্যের তালে তালে পরিবেশিত হবে মুনিপুরী বন্দনা সঙ্গীত। শ্রীকৃষ্ণ রূপধারী বাশিঁ হাতে মাথায় কারুকার্য্য খচিত ময়ূর গুচ্ছধারী এক কিশোর নৃত্যশিল্পী তার বাশিরঁ সুর শুনে রজগোপী পরিবেশিত হয়ে শ্রী রাধা মঞ্চে আসবেন। রাতব্যাপী সুবর্ন কংকন পরিহিতা মুনিপুরী কিশোরীদের নৃত্য প্রদর্শন চলবে।
স্থানীয় শিল্পীরা এই পরিবেশনার জন্য মাসব্যাপি প্রস্তুতি নিয়েছেন। তারা বংশ পরম্পরায় এই নৃত্য শিখে আসছেন।
রাস উৎসবকে সামনে রেখে ছয়শ্রী গ্রামে অনুষ্ঠিত হবে গ্রাম্য মেলা।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











