হলি আর্টিজান: সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় নিহতদের স্বজনরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে তিন বছর আগে সংঘটিত ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলা মামলার রায় আজ বুধবার। ওই জঙ্গি হামলায় নিহতদের স্বজনরা আশা করছেন, আদালতে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় আসবে।
রাষ্ট্রপক্ষ, মামলার তদন্তকারী সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও একই আশা প্রকাশ করছেন। রায় শুনতে নিহতদের স্বজনসহ ওই হামলায় যেসব দেশের নাগরিক নিহত হয়েছিলেন, সেই দেশের দূতাবাসের কর্মকর্তারা আদালতে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রায় সম্পর্কে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর গোলাম সারোয়ার খান (জাকির) বলেন, ‘আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে।’ এ ছাড়া কয়েকটি ধারায় যাবজ্জীবন সাজাও প্রত্যাশা করছেন বলে জানান তিনি।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মাদ দেলোয়ার হোসেন বলেন, মামলাটি মূলত আসামিদের স্বীকারোক্তিনির্ভর। স্বীকারোক্তিগুলোও পরস্পরকে সমর্থন করেনি, যার ওপর ভিত্তি করে সাজা দেওয়া যেতে পারে।
হলি আর্টিজানে হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করলেও রায়ের অপেক্ষায় আছেন আটজন। কারণ বাকিরা বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন।
মামলার আসামিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাজারবিঘি চানপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. মিজানুর রহমান ওরফে বড় মিজান (৬২), নওগাঁ জেলার মান্দা থানার সাবাইহাট কাঞ্চনপুর গ্রামের মো. আব্দুস সালাম সরদারের ছেলে আসলাম হোসেন সরদার ওরফে মোহন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ (২২), হাদিসুর রহমান সাগর, বগুড়া জেলার সদর থানার ইসলামপুর গ্রামের মৃত রেজাউল হকের ছেলে রাকিবুল হাসান রিগ্যান ওরফে রাইফউল ইসলাম ওরফে রাফি ওরফে রিপন ওরফে হাসান (২২),গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মালঞ্চা গ্রামের মৃত ওসমান গণি মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদ (৩৪), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সাদিপুর কাবলিপাড়া গ্রামের রেজাউল করিম শেখের ছেলে আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ ওরফে মুসাফির ওরফে জয় ওরফে নাসরুল্লাহ (৩৫), জয়পুরহাট জেলার সদর থানার কাদোয়া কাড়াপাড়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. হাদিসুর রহমান ওরফে সাগর ওরফে সাদ বিন আবু ওয়াক্কাস ওরফে আবু আল বাঙালি ওরফে আমজাদ ওরফে তৌফিক (৩৭),রাজশাহী জেলার বাগমারা থানার শ্রীপুর গ্রামের আব্দুল হাকিম মাস্টারের ছেলে মো. শফিকুল ইসলাম খালেদ ওরফে খালিদ ও বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শেখের মাড়িয়া গ্রামের মৃত নাসির উদ্দিন সরদারের ছেলে মো. মামুনুর রশীদ ওরফে রিপন (৩২)।
সব আসামিই কারাগারে রয়েছেন। এরা সরাসরি হামলার সময় উপস্থিত ছিলেন না। তবে হামলার পরিকল্পনা, অর্থ সংগ্রহ, অস্ত্র সংগ্রহ ও হামলাকারীদের প্রশিক্ষণ এবং পরিকল্পনা বাস্তবায়নের প্রতিটি ধাপে জড়িত ছিলেন।
এই আট আসামির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হত্যার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আইনে।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











