হাওরে জলবায়ু পরিবর্তনের গল্প নিয়ে ‘নাওবিবি’
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৩১ আগস্ট ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি, আবেগ ও রহস্যকাহিনি নিয়ে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘নাওবিবি’। কিশোরগঞ্জের নিকলী ও করিমগঞ্জের বিভিন্ন লোকেশনে সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং।
গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাহ মুহাম্মদ মোশাহিদ। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মশিউর রহমান কায়েস, প্রযোজনায় ম্যাক রিপন।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহাফুজ মুন্না, যিনি সম্প্রতি বড় পর্দায় ‘উড়াল’ সিনেমায় প্রশংসিত হয়েছেন। রহস্যময় তরুণী ‘মায়া’ চরিত্রে অভিনয় করেছেন গায়িকা ইসরাত জাহান পমি। অভিনয়ে এটি তার প্রথম কাজ হলেও সংগীতে তিনি দেশ-বিদেশে পরিচিত। ছোটবেলায় দু’বার জিতেছেন ‘নতুন কুঁড়ি’ পুরস্কার।
চিত্রগ্রহণ করেছেন আনন্দ সরকার। এছাড়া ‘ফেঁউচ্চা’ চরিত্রে রয়েছেন শাহ শান্ত, আর একটি শিশু চরিত্রে দেখা যাবে শাহ ওবায়েদ নেহানকে।
অভিজ্ঞতা শেয়ার করে মাহাফুজ মুন্না বলেন, কায়েস ভাইয়ের প্রথম চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়ে চিত্রনাট্য পড়তেই মুগ্ধ হই। গল্প ও চরিত্রের বিশ্লেষণ অসাধারণ। স্বাধীন চলচ্চিত্রে টিমওয়ার্ক ভীষণ জরুরি, আর নাওবিবিতে আমি সেই টিমওয়ার্ক পেয়েছি।
অন্যদিকে, ইসরাত জাহান পমি জানান, মায়া চরিত্রে অভিনয় ছিল ভীষণ চ্যালেঞ্জিং। এখানে শুধু চরিত্র নয়, হাওরের প্রতিনিধিত্বও করতে হয়েছে। দর্শক আমার মাধ্যমে শুধু মায়াকে নয়, হাওরকেও দেখবে।
ফিল্মের গল্পে দেখা যাবে-এক ট্র্যাভেলার হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনের উপর দাঁড়িয়ে থাকে রহস্যময়ী মায়া। তাকে অনুসরণ করতে গিয়ে ট্র্যাভেলার ঢুকে যায় হাওরের অদ্ভুত রহস্যে, যেখানে মায়া ধীরে ধীরে প্রকাশ পায় হাওরের আত্মা হিসেবে।
নির্মাতার ভাষ্যে, নাওবিবি মূলত হাওরের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের টানাপোড়েনের প্রতিচ্ছবি। পরিবেশ সচেতনতার পাশাপাশি এতে রোমাঞ্চ, রহস্য ও আবেগও রয়েছে। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হলে চলচ্চিত্রটি আন্তর্জাতিক উৎসবে পাঠানো হবে।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







