ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:৩৫:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

হাঙ্গেরি যাচ্ছে রাবেয়া-রোকাইয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় চিকিৎসার জন্য আজ শুক্রবার রাতে হাঙ্গেরি যাচ্ছে পাবনার মাথা জোড়া লাগানো শিশু রাবেয়া ও রোকাইয়া।

আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম সংবাদ সম্মেলনের মাধ্যমে শিশু রাবেয়া ও রোকাইয়ার মা-বাবার হাতে স্বপরিবারে হাঙ্গেরি যাওয়ার প্লেনের টিকেট তুলে দেন।

সংবাদ সম্মেলনে বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, এক বছর ধরে মাথা জোড়া লাগানো শিশু দু’টি বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে জার্মান ও হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসক তাদের দেখেন। 
তিনি বলেন, তারা হাসপাতালেই দুই দফায় মাথায় এনজিওগ্রামের মাধ্যমে তাদের ব্রেইনের প্রধান রক্তনালী পৃথক করেন। তখন আমরা সব কিছু সফলভাবেই সম্পন্ন করেছি। 

চিকিৎসকরা জানান, দীর্ঘদিন শিশু দু’টিকে বার্ন ইউনিটে প্লাস্টিক ও নিউরো সার্জন দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশেই তাদের চিকিৎসার দুই ধাপ সম্পন্ন করা হয়েছে। এখন তৃতীয় ধাপ সম্পন্ন করার জন্য তাদের হাঙ্গেরি পাঠানো হচ্ছে। সেখানে পাঁচটি বিশেষজ্ঞ টিম তাদের চিকিৎসা পরিচালনা করবে। আনুমানিক তিন-চার মাস তারা সেখানে চিকিৎসা নেবে।

হাঙ্গেরিতে শিশু দু’টির চিকিৎসার ধাপ হিসেবে ইনজেকশনের মাধ্যমে তাদের মাথার খুলি ফুলিয়ে ভেতরে কিছুটা ফাঁকা করা হবে। পরে ফাইনাল অস্ত্রোপচার হবে বাংলাদেশে।

তাদের মতে, এ ধরনের রোগীর সফলতা ২০ শতাংশেরও কম। এখন থেকে আনুমানিক ছয় মাস পর ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মাথা পৃথক করার কাজ করা হবে।