ফ্যাটি লিভার: লক্ষণ ও করণীয় জানুন
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ৭ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ লিভার। শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেওয়া থেকে শুরু করে হজমে সাহায্যকারী উৎসেচক তৈরি, বিপাকের হার নিয়ন্ত্রণসহ একাধিক জটিল কাজ করে এটি। তাই সুস্থ থাকতে লিভার বা যকৃতের স্বাস্থ্যের দিয়ে নজর দেওয়া জরুরি।
বর্তমানে অসংখ্য মানুষ ফ্যাটি লিভার সমস্যায় ভুগছেন। লিভারে চর্বির পরিমাণ বেড়ে গেলে এই সমস্যা দেখা দেয়। অতিরিক্ত কার্বহাইড্রেট আর ফ্যাট জাতীয় খাবার খাওয়া, শরীরচর্চার অভাব এই রোগের জন্য দায়ী।
এসব লক্ষণ দেখা দিলে সাবধান
চিকিৎসকের মতে, ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তির সাধারণত পেটের ডানদিকের উপরিভাগে ব্যথা থাকতে পারে। এমনকী সেই স্থান চিনচিন করতে পারে। একইসঙ্গে পিছু নিতে পারে হজমজনিত সমস্যা। রোগ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে আরও যেসব উপসর্গ ফুটে ওঠে–
অত্যধিক ক্লান্তি
প্রচণ্ড ব্যথা
চোখ-হাত হলুদ হয়ে যাওয়া ইত্যাদি
শরীরে এমন উপসর্গ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
রুটিন চেকআপেই ধরা পড়ে রোগ
ফ্যাটি লিভারে আক্রান্ত অনেক রোগীর অসুখের প্রথম পর্যায়ে কোনো লক্ষণ দেখা নাও যেতে পারে। এক্ষেত্রে অন্য কোনো কারণে পেটের ইউএসজি করালে রোগ ধরা পড়ে। অনেকসময় আবার রুটিন এলএফটি টেস্টে লিভার এনজাইম বেড়ে থাকতে দেখা যায়। এরপর চিকিৎসক ইউএসজি টেস্ট দিলে ধরা পড়ে ফ্যাটি লিভার।
বাড়াবাড়ি হলেই বিপদ
ফ্যাটি লিভার নীরব ঘাতক। এক্ষেত্রে ঠিক সময়মতো ব্যবস্থা না নিলে ভেতরে ভেতরে লিভার নিজের কার্যক্ষমতা হারাতে শুরু করে। এমনকী রোগের শেষ পর্যায়ে যকৃত শুকিয়ে যায়। এই সমস্যাকেই লিভার সিরোসিস বলা হয়। তাই বিপদ এতদূর যাওয়ার আগেই সাবধান হোন। নয়তো এটি প্রাণঘাতী হতে পারে।
ওজন নিয়ন্ত্রণে রাখুন
শরীরে মেদ বাড়লে সাধারণত ফ্যাটি লিভারের আশঙ্কা বাড়ে। তাই যত দ্রুত সম্ভব ওজন কমাতে হবে। এজন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট ঘাম ঝরিয়ে ব্যায়াম করুন। আর যদি ব্যায়াম করা সম্ভব না হয় তাহলে অন্তত ৪৫ মিনিট জোর গতিতে হাঁটুন, সাঁতার কাটুন কিংবা সাইকেল চালান। এতেই কমবে ওজন।
খাদ্যতালিকায় নজর দিন
ফ্যাটি লিভারে ভুক্তভোগীরা কোনোমতেই আলু, মিষ্টির মতো রিফাইন কার্ব খাবেন না। একইসঙ্গে ছাড়তে হবে ফাস্টফুড, মদ, কোল্ড ড্রিংকসের মতো পানীয় ও খাবার। এর পরিবর্তে পাতে রাখুন ফল, শাক ও সবজি। সঠিক ডায়েট মানলে এবং চিকিৎসকের পরামর্শ মতো নিয়ম মেনে ওষুধ খেলে দ্রুত এই সমস্যা থেকে রেহাই পাবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










