ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৭:২৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ২ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈরি আবহাওয়া, ৩নং সর্তকতা সংকেত ও মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় জোয়ারের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

এতে করে অঞ্চলটির সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত জোয়ারে নিঝুমদ্বীপসহ হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

হাতিয়া উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে হাতিয়ার মেঘনা ও পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চলছে ৩নং স্থানীয় সর্তকতা সংকেত। মঙ্গলবার ভোর থেকে উপজেলায় বৃষ্টি ও প্রচণ্ড ভেগে বাতাস বইছে। বাতাসের দমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত থেকে সাময়িক নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।