হাসপাতালে এসে করোনা পরীক্ষা ও সেবা নিতে পারেন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসের পরীক্ষার পরিধি বেড়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা পরীক্ষার পরিধি বেড়েছে। আপনারা হাসপাতালে এসে করোনা পরীক্ষা করাতে ও সেবা নিতে পারেন। আপনারা আসেন। টেস্ট করান, চিকিৎসা সেবা নেন। ভালো থাকবেন।
মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রতিষ্ঠানে (এমসিএইচটিআই) ২০০ শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন ও তিনদিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে রোববার (৬ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের দাবি ছিল অ্যান্টিজেন টেস্ট চালু হোক। আমরা ১০ জেলায় শুরু করেছি। পর্যায়ক্রমে সব জেলায় এই টেস্টের ব্যবস্থা করবো। আমাদের পিসিআর ল্যাব চালু আছে। জিন এক্সপার্ট মেশিন দিয়েও করোনা পরীক্ষা চালু আছে। পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনাপরীক্ষা চালু আছে। কিন্তু টেস্টের জন্য তো রোগীদের আসতে হবে।
জাহিদ মালেক বলেন, করোনার কারণে বড় বড় রাষ্ট্রগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। লকডাউন হয়ে যাচ্ছে, শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা সে সমস্ত দেশের তুলনায় অনেক ভালো। করোনা আমাদের দেশে নিয়ন্ত্রণে আছে। আমরা ভালো আছি, সেটা স্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, দেশে এত ঘনবসতির মধ্যে আজকে মৃত্যু হার অনেক কম। ইদানিং আবার একটু বেড়েছে। আমরা যদি করোনাকে নিয়ন্ত্রণে রাখতে না পারি তাহলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। শিক্ষা ব্যাহত হচ্ছে, আমাদের অর্থনীতি ব্যাহত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন এমসিএইচটিআই এর পরিচালক ডা. মোহাম্মদ শামছুল করিম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক প্রমুখ।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











