হিজাব পরে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়লেন বেনজিনা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ পিএম, ৩০ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ফুটবল মাঠে হিজাব নিষিদ্ধ করেছিল ফিফা। সেই নিষেধাজ্ঞা আবার উঠিয়েও নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মুসলিমপ্রধান বিভিন্ন দেশের নারী ফুটবলারদের হিজাব পরে খেলতে নামার দৃশ্য মাঝেমধ্যেই এখন দেখা যায় ফুটবল মাঠে। কিন্তু, বিশ্বকাপের মঞ্চে এতদিন এটি ছিল সম্পূর্ণ অচেনা! এবার দর্শকরা দেখল সেটিই।
ফিফা ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো যে আটটি দল খেলছে তার মধ্যে মরোক্কো অন্যতম। প্রথম ম্যাচে তারা শক্তিশালী জার্মানির কাছে হেরে যায় ৬-০ গোলে। তবে পরের ম্যাচেই আজ রবিবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে ১-০ গোলে। যা বিশ্বকাপে তাদের ঐতিহাসিক প্রথম জয়।
শুধু তাই নয়, এই ম্যাচে ইতিহাস গড়েছেন মরোক্কান ডিফেন্ডার নুহাইলা বেনজিনাও। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে হিজাব পরে এদিন মাঠে নামেন তিনি। জার্মানির বিপক্ষের ম্যাচে তিনি সুযোগ পাননি দলে। কিন্তু আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেই সুযোগ মেলে ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের। আর এই ম্যাচে হিজাব পরে খেলে নতুন এক ইতিহাস গড়লেন তিনি।
উল্লেখ্য, ফিফা ২০১৪ সালে বিশ্বকাপের মঞ্চে হিজাব পরে খেলার অনুমতি দেয়। সে অনুযায়ী বেনজিনার হিজাব পরে খেলায় কোনো আইনের ব্যাত্যায় ঘটেনি। অবশ্য বেনজিনা ছাড়া এর আগে কেউ কখনো বিশ্বকাপে হিজাব পরে খেলেনি।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের হিন্দমার্শ স্টেডিয়ামে মাঠে নেমে হলেন ইতিহাসের অংশ। হিজাব পরে খেলতে চাওয়া নারীদের জন্য অনুপ্রেরণাও বটে। নারীদের বিশ্বকাপে এটিই মরক্কোর প্রথম অংশগ্রহণ। দ্বিতীয় ম্যাচে এসে দেশটি পেল প্রথম জয়ের দেখা। যদিও, বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের জন্য যতটা আলোচনা হবে, তার চেয়ে বেশি হবে ২৫ বছর বয়সী বেনজিনার অসম্ভবকে সম্ভব করা ইতিহাস নিয়ে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











