হেইয়ো রে হেইয়ো ধ্বনিতে মুখরিত ইছামতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর দর্শকের উচ্ছ্বাসে মুখর ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীর কলাকোপায়। হৈ হুল্লোড় আর বুলির তালে তালে এ যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। ‘হেইয়ো হেইয়ো হেইয়ো/ সামাল সামাল সামাল ধরে/ সামনে তরী বাইয়ো/ হেইয়ো হেইয়ো/ বেলা গেল সন্ধ্যা হইল/ কালো মেঘে গগন খাইলো হৈ/ থাইকা থাইকা গর্জে দেয়া/ তীরের পান ধাইয়ো’। গানের তালের সঙ্গে তাল মিলিয়ে বৈঠা টানছে মাঝিরা।
কারও বৈঠা ঠোকাঠুকি না-লেগে এক সঙ্গে পানিতে অভিঘাত সৃষ্টি করছে। ঢেউয়ের দুলুনির মধেই পানি কেটে কেটে ছিপছিপে দীঘল নৌকাগুলোর ছুটে চলছে। কে কাকে পেছনে ফেলবে এ নিয়ে প্রতিযোগিতা।
আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে রোববার বিকালে উপজেলার কলাকোপা এলাকায় ইছামতি নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ উপভোগ করতে ইছামতির দুই তীরে হাজার হাজার দর্শনার্থী জড়ো হন। তারা তীরবর্তী ভবনের ছাদ, বিভিন্ন ঘাট এবং নৌযানের ওপর বসে প্রতিযোগিতা উপভোগ করেন। বাইচে ৭টি ঘাসি নৌকা অংশগ্রহণ করে। নৌকাগুলো হলো খান বাড়ি, শিকদার বাড়ি, শেখ বাড়ি, শেখ আব্দুল খালেক, লিটন-১, লিটন-২, সোনার তরী ও দাদা নাতী মোহন মন্ডল।
নৌকা বাইচ দেখতে আসা সত্তরোর্ধ শফিউদ্দিন বলেন, “নৌকা বাইচ দেখতি আমি দুপুর ২টায় মধ্যি ইছামতি নদীর পাড়ে আইছি। বাইচ দেইখে খুব আনন্দ পাইছি।”
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন , নানা কারনে এখন ইছামতি নদীতে নৌকা বাইচ হয় না। এর মধ্যে অন্যতম কারণ বেড়িবাঁধে স্লুইস গেট না থাকায় পানির স্বল্পতা ও কচুরি পানা। এমন আয়োজন তাদেরকে সাধুবাদ জানাই।
কলাকোপা নৌ বাইচ পরিচালনা কমিটির সভাপতি মো. ইব্রাহীম খলিল বলেন, আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন। যদি সকলের সহযোগিতা পাই তাহলে প্রতিবছরই এমন আয়োজন করা হবে।
নৌকা বাইচ শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জকারী বাইচ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১টি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার ১৮ সেফটি ফ্রিজ ও তৃতীয় পুরস্কার ছিল ১২ সেফটি ফ্রিজ।
এছাড়া অংশগ্রহণকারী সকল নৌকার জন্য একটি করে এল.ই.ডি টিভি।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

