হ্যাটট্রিক জয়ের প্রত্যাশা ইংলিশদের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চলমান বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। এর আগে বিশ্বকাপের দুই আসরে আফগানদের বিপক্ষে বড় জয় তুলে নেয় ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয় তুলে নিতে চান ইংলিশরা। এ লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবেন জস বাটলাররা। অন্যদিকে ইংল্যান্ডকে হতাশ করে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের মুখ দেখার স্বপ্নে বিভোর আফগানরা। বিশ্বকাপে টানা ১৪ ম্যাচে হারের রেকর্ড তাদের। এই হারের বৃত্ত থেকে বের হতে চান তারা। দিল্লিতে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের ম্যাচটি। বাংলাদেশ বেতার ম্যাচটির চলতি ধারাবিবরণী সম্প্রচার করবে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপে সিডনিতে ৯ উইকেটে এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের আসরে ম্যানচেস্টারে ১৫০ রানের বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপের তৃতীয় সাক্ষাৎ আজ তাদের। এ বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ধর্মশালায় বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে জয়ে ফেরেন বাটলাররা। অন্যদিকে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় হারে হতাশ আফগানরা। হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য তাদের। গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলা ইংলিশ ওপেনার ডেভিড মালান জানিয়েছেন, ‘প্রথম ম্যাচের ধাক্কা সামলে আমরা জয়ের পথে ফিরছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। আফগানিস্তানের বিপক্ষেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে আছে দল। আগ্রাসী ক্রিকেটে আফগানদের ধরাশায়ী করার পরিকল্পনা আছে আমাদের। পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগলে জয় অসম্ভব কিছু না।’
ইনজুরির কারণে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারছেন না স্টোকস। এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। আগামী ২১ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচের জন্য স্টোকসকে প্রস্তুত করছে ইংলিশদের টিম ম্যানেজমেন্ট। মালান জানান, ‘ইনজুরি থেকে সুস্থ হচ্ছে স্টোকস। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও তাকে বিশ্রাম দেয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য স্টোকসকে পুরোপুরি ফিট রাখতে চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।’ বাংলাদেশের কাছে ৬ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান। পরের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে পাত্তাই পায়নি তারা। ম্যাচের ৯০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ হারে রশিদ-নবিরা। আফগানিস্তান দলের প্রধান কোচ ইংলিশম্যান জনাথন ট্রট জানান, ‘বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই আমরা হেরেছি। হারের বৃত্ত থেকে আমাদের বের হতে হবে। তিন বিশ্বকাপ মিলিয়ে ইতোমধ্যে টানা ১৪টি ম্যাচ হেরেছে আফগানরা। এ জন্য জয়ের জন্য পুরো দল ক্ষুধার্ত হয়ে আছে। ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ক্ষুধা মেটাতে চায় ছেলেরা।’
ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, নূর আহমেদ, ফজল হক ফারুকি, আবদুল রেহমান ও নাভিন-উল হক।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






