হ্যারি-মেগান দম্পতির সিদ্ধান্তে সায় ব্রিটেনের রানির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের রাজপরিবার ছাড়ার নতুন সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এই দম্পতির সিদ্ধান্তে রানি পূর্ণ সমর্থন জানালেও তিনি চান হ্যারি-মেগান দম্পতি সবসময়ই রাজকীয় দায়িত্বপালন করুক। আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত বুধবার সরকারি তহবিলের ওপর নির্ভর না করে স্বনির্ভর জীবনযাপন করতে রাজকীয় দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় হ্যারি ও মেগান। এছাড়াও তারা যুক্তরাজ্যের পাশাপাশি কানাডায় বসবাসের কথা উল্লেখ করেন। তাদেরকে ওই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনার জন্য গতকাল সোমবার ইংল্যান্ডের নরফক কাউন্টির স্যান্ড্রিংহ্যাম প্রাসাদে হ্যারির সঙ্গে বৈঠক করেন রানি এলিজাবেথ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হ্যারির বাবা প্রিন্স অব ওয়েলস চার্লস এবং বড় ভাই ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম।
বৈঠক শেষে রানি এলিজাবেথ বলেন, ‘সান্ড্রিংহামে অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে। তরুণ পরিবার হিসেবে নতুন জীবনের জন্য হ্যারি ও মেগানের আকাঙ্ক্ষার প্রতি আমি ও আমার পরিবার পুরো সমর্থন দিচ্ছি। তবে আমরা চাই রাজপরিবারের সম্পূর্ণ দায়িত্ব পালনেই তারা নিযুক্ত থাকুক। পরিবার হিসেবে আরও স্বাধীন জীবনযাপনে তাদের ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পারছি ও এর প্রতি সম্মান জানাচ্ছি। এরপরও তারা আমার পরিবারের মূল্যবান অংশ হিসেবেই থাকবে।’
২০১৮ সালের মে মাসে হ্যারি ও মেগানের বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে গণমাধ্যমগুলোর আলোচনার কেন্দ্রে ছিলেন এই দম্পতি। ভিন্ন দেশের ও শ্বেতাঙ্গ না হওয়ায় নানা ধরনের নেতিবাচক কথা শুনতে হয়েছে মেগান মার্কেলকে। এ ব্যাপারে গণমাধ্যমের বাড়াবাড়ি নিয়েও বিরক্ত হ্যারি-মেগান। বর্তমানে মেগান তার ছেলে আর্চিকে নিয়ে কানাডায় বসবাস করছেন।
-জেডসি
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন











