১০ দিন সাধারণ ছুটি ঘোষণা; মাঠ পর্যায়ে থাকবে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর আগে-পরে মিলিয়ে আরো পাঁচ দিনের ছুটি যোগ হবে এর সঙ্গে। এর মধ্যে স্বাধীনতা দিবসের ছুটি একদিন এবং চার দিন সাপ্তাহিক ছুটি। তবে হাসপাতাল ও জরুরী সেবা চালু থাকবে।এছাড়া, মাঠ পর্যায়ে প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
সোমবার (২৩ মার্চ) বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন।
এই ঘোষণার ফলে একাটানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারিরা। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সরকারি ছুটি। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার ছুটি। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। আর ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার ছুটি। ৫ এপ্রিল থেকে আবার অফিস শুরু হবে।
মসজিদে না গিয়ে সবাইকে বাড়িতে নামাজ পড়ার আহ্বান জানিয়ে সচিব বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হবে। বেসরকারি অফিসও বন্ধ থাকবে। খোলা থাকবে হাসপাতাল, জরুরি সেবা, কাঁচাবাজার ও ফার্মেসি। গণপরিবহন সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।
এর আগে সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠক করেন সরকারের কর্তা ব্যক্তিরা। সেখানে নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় যা যা করার সবই করছে সরকার। প্রত্যেক জেলা প্রশাসককে সংশ্লিষ্ট জেলার দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. আলী নূরসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
প্রসঙ্গত, বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











