১০০ মেধাবী অসচ্ছল ছাত্রীকে বাইসাইকেল উপহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ৯ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
যশোরে প্রত্যন্ত অঞ্চলের ১০০ মেধাবী অসচ্ছল ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ছাত্রীদের হাতে এই বাইসাইকেল তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বীর প্রতীক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ অসচ্ছল ও মেধাবী ছাত্রীদের এই সাইকেল উপহার দেওয়া হয়।
বাইসাইকেল পাওয়া ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের বাড়ি ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামে। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার। সাইকেল পেয়ে আপ্লুত ফাতেমা জানায়, এতদিন দেড় কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হতো। এখন থেকে নিজের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করতে পারবে। তার স্কুলে যাওয়া আসার কষ্ট দূর হলো। এখন সে মন দিয়ে লেখাপড়া করতে পারবে।
নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাঘারপাড়া উপজেলা প্রশাসন।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা তান্নি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই উদ্যোগের মাধ্যমে এই শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হয়ে যাবে। আশা করছি সাইকেল পাওয়ার পর শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারবে। ফলাফলও ভালো হবে। সাইকেল পাওয়ার পর শিক্ষার্থীদের যে হাসি দেখেছি, তার মূল্য অনেক। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।
সাইকেল বিতরণ উপলক্ষে ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবি।
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

