১৩ লাখ শিক্ষার্থী নিয়ে একাদশের ক্লাস শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ৮ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
অনলাইনে দেড় মাসের ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (৮ অক্টোবর)। নবীনদের বরণে কলেজগুলোতে আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন বা পরিচিতি অনুষ্ঠান। এর মধ্য দিয়ে কলেজে প্রাঙ্গণে পা পড়ছে ১৩ লাখ শিক্ষার্থীর।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিভিন্ন কলেজে সকাল ১০টায় ওরিয়েন্টশনের আয়োজন করা হয়েছে। সেখানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে যাতে কোনো ধরনের র্যাগিং বা হয়রানির ঘটনা না ঘটে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘প্রতিবারই আমরা আয়োজন করে থাকি। এবারও আয়োজন রয়েছে। ওরিয়েন্টেশন হবে। ফুল দিয়ে বরণ হবে। যদিও অনেক শিক্ষার্থী আমাদের স্কুল থেকে এসএসসি পাস করেছে। তবুও নতুন আমেজে ওদের বরণ করে নিয়ে থাকি আমরা।’
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমাদের এখানে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের ক্লাস শুরু হচ্ছে আজ। ঢাকা কলেজে আমরা তাদের স্বাগত জানাই। নতুনরা ক্যাম্পাসে এলে অনেকে না বুঝে র্যাগিং করে থাকে। সেটা যাতে না ঘটে সেদিকে নজর রয়েছে আমাদের।’
এদিকে, কলেজে পা রেখে উচ্ছ্বসিত মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পছন্দের কলেজ পাওয়ায় খুশিতে আত্মহারা অনেকে। প্রথমদিনে কেউ কেউ সঙ্গে নিয়ে গেছেন বাবা-মাকেও।
বাবা-মায়ের সঙ্গে কলেজে এসেছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে নাবিহা তাইয়েবা। সেই ছবি ফেসবুকে শেয়ার করে নাবিহ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। পছন্দের কলেজে ভর্তি হয়েছি। আব্বু-আম্মুর সাপোর্ট পেয়েছি সবসময়। তাদের সঙ্গে করেই প্রথমদিন কলেজে আসলাম। সবাই দোয়া করবেন।’
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়।
অন্যদিকে, তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে রোববার (৮ অক্টোবর) থেকে অনলাইনে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষাবোর্ডে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ফল পুনঃনিরীক্ষণে দুই হাজারের বেশি শিক্ষার্থী পাস করেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

