১৫ ঘণ্টা পর জেলের জালে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
নিখোঁজের ১৫ ঘণ্টা পর স্থানীয় জেলেদের জালে পাওয়া গেছে নিখোঁজ শিশু আবিরের (৭) মরদেহ। রোববার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবির আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবির শনিবার বিকেলে স্থানীয় শিশুদের সঙ্গে বাড়ির পাশে মাঠে খেলা করছিল। সন্ধ্যায় ফিরে না আসায় বাবা-মাসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে কামালদিয়ার নুরের বড় পুকুরের চালায় জামাকাপড় পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হলে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে রোকবার সকাল ৮টার দিকে জেলেরা পুকুরে জাল টানার সময় মরদেহ ওঠে আসে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে। কিন্তু পুকুর থেকে একটি শিশুর মরদেহ সরকারের কোনো দপ্তর উদ্ধার করতে পারল না। ফায়ার সার্ভিসের লোকজন এসে চলে গেল। ১৫ ঘণ্টা পর স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ উদ্ধার করল।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার শেখ বলেন, জেলে ও স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে আবির নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। আমি ঢাকায় ছিলাম। মাত্র এসেছি। আমি দ্রুত সেখানে যাচ্ছি।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার রাত ১০টায় আমাদের টিম সেখানে যাই। পরে ১০টা ৩৮ মিনিটে ফিরে আসি। আমাদের ডুবুরি না থাকায় উদ্ধার তৎপরতা চালাতে পারিনি। সকালে ডুবুরি আসার আগেই মরদেহ পাওয়া গেছে বলে জানতে পারি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা




