ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৬:০৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

২০ লাখ হিংস্র বিড়াল মারবে অস্ট্রেলিয়া সরকার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

ফসল বাঁচাতে একদিন এমু পাখিদের বিরুদ্ধে সেনাবাহিনী নামানো হয়েছিল অস্ট্রেলিয়ায়৷ ১৯৩২ সালের সেই ঘটনায় বিশ্বজুড়ে ধিকৃত হয়েছিল এই দেশটি৷ কুখ্যাত এমু ওয়ার (Great Emu War) তাদের ইতিহাসে বিতর্কিত অধ্যায়৷ আট দশক পেরিয়ে আবারও এক যুদ্ধের মুখে দেশটি৷ এবার তাদের প্রতিপক্ষ বন্য বিড়াল৷

লাখ লাখ পাখি বাঁচাতে ২০ লাখ বিড়াল খতম করবে দেশটির সরকার৷ বিড়ালদের বিরুদ্ধে এই বিপুল অভিযান যেন প্রায় যুদ্ধ৷ 

নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, হিংস্র জংলি বিড়ালের দল পাখি ধরে খেয়ে ফেলে৷ অস্ট্রেলিয়ার বনাঞ্চচলে প্রতিদিন বন্য বিড়ালের হামলায় প্রায় ১০ লক্ষের বেশি পাখির মৃত্যু হয়৷ এই কারণে দেশটির অনেক প্রজাতির পাখি বিলুপ্তির পথে। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে অন্তত ২০ লাখ বিড়াল মারার উদ্যোগ নেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন বনে বিমান থেকে ছড়িয়ে দেওয়া হবে বিষাক্ত খাদ্য। আর সেই বিষাক্ত সসেজ খেয়ে মারা পড়বে বনের বিড়ালগুলো। আর এভাবেই ২০২০ সাল নাগাদ বিড়াল হত্যার কার্যক্রম চালিয়ে যাবে অস্ট্রেলিয়া সরকার। এখানেই প্রশ্ন উঠছে, বিড়াল মারতে ছড়িয়ে দেওয়া বিষাক্ত সসে মুখ দিয়ে বহু প্রাণীর মৃত্যু হতে পারে৷ তার দায় কে নেবে৷

বায়োলজিক্যাল কনভারসেশন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দেশটিতে বন বিড়ালের দলবল প্রতিবছর সাড়ে ৩১ কোটি এবং পোষা বিড়ালগুলো বছরে ৬ কোটি ১০ লাখ পাখি মেরে ফেলেছে৷ 

চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বিড়ালরা যে হারে পাখি মারছে তাতে অনেক প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাবে। মূলত এই কারণেই বিড়ালের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার।