২০২৫ সাল পর্যন্ত সাবিনাদের পৃষ্ঠপোষক বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ এএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
বাংলাদেশের ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা রয়েছে বসুন্ধরা গ্রুপের। দেশের ফুটবলে পুরুষ ও নারী উভয় জায়গায় তাদের ফুটবল দল রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উভয় দলই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। এবার তারা যুক্ত হলো সাবিনা খাতুনের নেতৃত্বে থাকা জাতীয় নারী দলের সঙ্গে।
আগামী ২০২৫ সাল পর্যন্ত নারী ফুটবলের পৃষ্ঠপোষকতা করবে বসুন্ধরা গ্রুপ। এ সময় ঘরোয়া পর্যায়ে নারীদের প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি বয়সভিত্তিক সিনিয়র দলের ম্যাচ খেলার খরচও বহন করবে বসুন্ধরা।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বাসভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের দুই সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহী, ইমরুল হাসানসহ আরো অনেকে।
উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে আগে থেকেই রয়েছে ঢাকা ব্যাংক। বসুন্ধরার পাশাপাশি ঢাকা ব্যাংকও থাকবে সাবিনাদের সঙ্গে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











