২১ হাজার বাংলাদেশির শেনজেন ভিসা আবেদন প্রত্যাখ্যান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২১ মে ২০২৫ বুধবার
প্রতীকী ছবি
শেনজেনভুক্ত দেশগুলোয় গেল বছর (২০২৪) বাংলাদেশিদের করা প্রায় ২১ হাজার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। যা সর্বোচ্চ ভিসা আবেদন রিজেক্ট হওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয়।
মঙ্গলবার (২০ মে) এ তথ্য জানিয়েছে শেনজেন নিউজ।
এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোসের নাগরিকদের। এরপর যথাক্রমে রয়েছে বাংলাদেশি ও পাকিস্তানিরা।
শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কমোরোসের এক হাজার ৭৫৪ নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। এই দেশ থেকে ভিসার আবেদন করেছিলেন ২ হাজার ৮৫৩ জন। যা মোট আবেদনের ৬২ দশমিক ৮ শতাংশ।
গত বছর বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন করা হয়েছিল ৩৯ হাজার ৩৪৫টি। যার মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়, যা মোট আবেদনের ৫৪ দশমিক ৯০ শতাংশ।
অপরদিকে পাকিস্তানিদের ৭৮ হাজার ৩৬২টি আবেদনের মধ্যে ৩৫ হাজার ১৩৯টি প্রত্যাখ্যান করা হয়েছিল। যা মোট আবেদনের ৪৭ দশমিক ৫ শতাংশ।
সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে ৪১ হাজার ৩১৭ জন বাংলাদেশি ভিসার আবেদন করেছিলেন। যারমধ্যে ১৭ হাজার ১৫টি প্রত্যাখ্যান করা হয়। ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। আবেদন প্রত্যাখ্যান করার বিষয়টি ২০২৩ সালের তুলনায় ইতিবাচক না হয়ে গত বছর আরও নেতিবাচক হয়েছে।
গত বছর সুইডেন বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সংস্থাটি। অপরদিকে পাকিস্তানিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। আর কমোরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চ প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











