২৪ জেলায় তাপপ্রবাহ: গরমে হাঁপিয়ে উঠছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
দেশের ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতে কমছে না। দিনে যেমন রোদের প্রতাপ, রাতে তেমন গরম হাওয়া। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে মানুষ। গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। গরম উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে।
বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন হবিগঞ্জের সাইফুল ইসলাম। পরিবার নিয়ে থাকেন রাজধানীর দক্ষিণখান এলাকায়। রোববার সকালে অফিসে যেতে উত্তরা জসিমউদ্দিন মোড়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তীব্র গরমে কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। গায়ের শার্ট ভিজে গেছে।
তিনি বলেন, গরমে জীবন অতিষ্ট হয়ে যাচ্ছে। এখনতো বর্ষাকাল। বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টি হলেতো গরম কিছুটা কমতো। কিন্তু বৃষ্টিরতো দেখা নাই।
তিনি আরও বলেন, সভা সমাবেশের কারণে রাস্তায় গণপরিবহন কম। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে অফিসে যেতে গণপরিবহন সমস্যা। খুব ঝামেলায় আছি। সারাদেশে যেভাবে রাজনীতির মাঠ গরম হয়েছে। ঠিকমত অফিস করতে পারব চিন্তায় আছি।
মিরপুর ১০ নম্বর গোল চত্বরের রাস্তার পাশে শরবত পান করছিলেন রিকশাওয়ালা মনসুর মিয়া। বাড়ি বরিশালের মুলাদী। পরিবার নিয়ে থাকেন মিরপুর ১২ নম্বর।
তিনি বলেন, প্রচণ্ড গরম। আর সহ্য হচ্ছে না। রোদে পুড়লেও আমগো দেখার কেউ নাই। মরলেও দেখার কেউ নাই। দুঃখের কথা বলার জায়গাও নেই। দেখেন শরীরে গরমে কেমন ফোসকা পড়ছে।
তিনি আরও বলেন, এর আগে গরমে ঘামে শরীর ভিজে ঠান্ডা লেগে জ্বর হইছিলো। ভুগছি অনেক দিন। শরীরটা দুর্বল হয়ে গেছে। এই গরমে বের হইছি পোলাপানের মুখের দিকে তাকাইয়া। রিক্সা নিয়া রাস্তায় না নামলে খাবারতো জুটবো না।
তবে আবহাওয়াবিদরা বলছেন, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশেও।
এদিকে এর মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোণা, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, মংলা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর ও ফেনীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







