৩০ টাকায় নেমেছে দেশি পেঁয়াজ, সবজির দামে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারগুলোতে আরও এক দফা নেমেছে পেঁয়াজের দাম। বাজারে এখন সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। পেঁয়াজের পাশাপাশি আলু, টমেটোসহ প্রায় সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা সস্তি ফিরেছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। কোনো কোনো ব্যবসায়ী দুই কেজি পেঁয়াজের দাম ৫৫ টাকাও রাখছেন। অপরদিকে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ানবাজারের পেঁয়াজ ব্যবসায়ী মো. আসগর আলী বলেন, এখন দেশি পেঁয়াজের ভরা মৌসুম। বাজারে দিন দিন ভালো মানের দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ছে। এ কারণে দামও কমছে। তিনি বলেন, এখন পেঁয়াজ সস্তা। এক পাল্লা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। এক সপ্তাহ আগেও যা ১৫০ টাকায় বিক্রি করেছি।
রামপুরার ব্যবসায়ী মো. সোহেল বলেন, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এই পেঁয়াজ এক সপ্তাহ আগে ৩৫ টাকায় বিক্রি করেছি। পাইকারিতে দাম কমায় এখন আমরাও কম দামে বিক্রি করছি।
এদিকে, দাম কমেছে নতুন আলুর। খুচরা বাজারে এক কেজি নতুন আলু ১৮ টাকায় বিক্রি হচ্ছে। এক সঙ্গে দুই কেজি নিলে কোনো কোনো ব্যবসায়ী ৩৫ টাকা রাখছেন। এক সপ্তাহ আগে প্রতি কেজি নতুন আলুর দাম ছিল ২০ টাকা।
আলু পেঁয়াজের মতো দাম কমেছে পাকা টমেটোরও। এক সপ্তাহ আগে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হওয়া এই সবজিটি এখন পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ টাকার মধ্যে।
বাজারে স্বস্তি দিচ্ছে অন্যান্য সবজির দামও। শিমের কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকার মধ্যে। এছাড়া মূলা ১০ থেকে ১৫ টাকা, গাজর ১৫ থেকে ৩০ টাকা, বেগুন ১০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ।
খিলগাঁওয়ের ব্যবসায়ী শেখ মনির উদ্দিন বলেন, সব থেকে ভালো মানের টমেটোর কেজি এখন ২০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন মানের টমেটোর কেজি ১৫ টাকা বিক্রি করছি। বাজারে এখন সব থেকে দামি সবজি বরবটি ও কচুর লতি। বরবটির কেজি ৮০ টাকা এবং কচুর লতি ৬০ টাকা বিক্রি করেছি।
পেঁয়াজ ও সবজির দামে স্বস্তি প্রকাশ করে রামপুরার ব্যবসায়ী সাদেক আলী বলেন, সবজির এখন যে দাম তাতে আমরা বেশ খুশি। অল্প টাকায় পছন্দ মতো সবজি কিনতে পারছি। তবে চাল, তেল, চিনির দাম অনেক। এ পণ্যগুলোর দাম কমলে সবার জন্যই সুবিধা হয়।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল





