ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৩:২৪:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

৩৫ লাখ টাকা বোনাস পেলেন টাইগ্রেসরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। আর এ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই টাইগ্রেসদের জন্য ৩৫ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুলহাসান পাপন।

আজ গণমাধ্যমের  সঙ্গে কথা বলার সময় এমন ঘোষণা দেন তিনি। ভারতের বিপক্ষে সর্বপ্রথম ওয়ানডে জয় এবং ফারজানার সেঞ্চুরিসহ ক্রিকেটারদের দুর্দান্ত খেলার জন্যই এমন পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।  

বিসিবি সভাপতি জানান, ভারতের বিপক্ষে নারী ক্রিকেটারদের সাফল্যের জন্য পুরো দলকে ২৫ লাখ টাকা পুরস্কার দিবে বিসিবি। এছাড়া সেঞ্চুরি সহ টাইগ্রেসদের ব্যক্তিগত অর্জনের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।