৫ জিনিস: বর্ষার মৌসুমে সব সময় ব্যাগে রাখা জরুরি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বর্ষার মৌসুম মানেই মেঘের ঘনঘটা আর মাঝেমাঝেই অঝোর বর্ষণ। এমন আবহাওয়ায় জানলার ধারে বসে কফির কাপ হাতে বৃষ্টি দেখতেই ভাল লাগে। কিন্তু কাজের প্রয়োজনে পানিকাদা ডিঙিয়েও বাইরে বেরোতে হয়। তাই বৃষ্টির সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রস্তুত থাকাও জরুরি। বৃষ্টি খামখেয়ালি। কখনও ঝিরিঝিরি, আবার কখনও মুষলধারে— আকাশ কখন কালো করে আসবে আগে থেকে বলা যায় না। নিয়মিত যাদের বাইরে বেরোতে হয়, নিজেকে সুরক্ষিত রাখতে ব্যাগে কয়েকটি জিনিস অবশ্যই রাখা জরুরি।
ছোট ছাতা
বর্ষায় বাড়ি থেকে বেরোনোর সময়ে মনে করে অবশ্যই ছাতাটি ব্যাগে ঢোকানো জরুরি। হুটহাট বৃষ্টিতে ছাতা অত্যন্ত প্রয়োজনীয়। অফিস কিংবা অন্য কোনও কাজে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি নামলে ছাতা দ্রুত গন্তব্যে পৌঁছনো যাবে।
সুগন্ধি
বৃষ্টির কারণ মাঝেমাঝেই রেনকোট পরতে হচ্ছে। রেনকোট এমনিতে বেশ ভারী হয়। দীর্ঘ ক্ষণ পরে থাকার ফলে শরীর খুব ঘেমে যায়। ঘামের গন্ধে নিজের অস্বস্তি হতে থাকে। সে জন্য ব্যাগে এই সময়ে সুগন্ধি থাকা জরুরি। অফিসে পৌঁছে রেনকোট খোলার পর সুগন্ধি মেখে নিলে চনমনে লাগবে।
স্যানিটাইজার
বর্ষায় সংক্রমণের ভয় বেশি। তাই সব সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। রাস্তায় দাঁড়িয়ে খাবার খাওয়ার আগে স্যানিটাইজার না মেখে খাওয়া একেবারেই ঠিক হবে না। তাই ব্যাগে সব সময়ে স্যানিটাইজারের একটি বোতল রেখে দিন।
রুমাল
সঙ্গে ছাতা থাকলেও বৃষ্টির ছিঁটে গায়ে এসে লাগেই। আবার অনেকেই ছাতা নিয়ে যেতেও ভুলে যান। কোনও কারণে ভিজে গেলে জল মোছার জন্য রুমাল রাখুন সঙ্গে। অন্তত মাথা এবং হাত-পা মুছে নিলেও ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি কমবে।
ওয়াটারপ্রুফ ব্যাগ
দরকারি কাগজপত্র, কোনও যন্ত্রপাতি কিংবা অন্য কোনও প্রয়োজনীয় জিনিস সঙ্গে থাকলে সেগুলি একটি ওয়াটারপ্রুফ পাউচে ভরে তার পর ব্যাগে ভরুন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র সুরক্ষিত রাখতে এ সময়ে জলরোধী ব্যাগ ব্যবহার করা জরুরি।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








