৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মো. তানজিমুল আজিজ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই অগ্রগতি জানার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তানজিমুল আজিজ বলেন, প্রতিনিধি দলের ২৩ জন সদস্য শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের পিএসসহ সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। তারা নিশ্চিত করেছেন যে, অধ্যাদেশের কাজ এখন দ্বিতীয় ধাপে রয়েছে। এ ধাপটি সবচেয়ে বেশি সময়সাপেক্ষ হলেও, এটি শেষ হলেই প্রায় পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে। তাই দ্রুত বাকি কাজ শেষ করে অধ্যাদেশ জারির আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, অধ্যাদেশ প্রণয়নের অংশ হিসেবে জমা পড়া প্রায় ছয় হাজার ই-মেইল যাচাই-বাছাই ও নথিভুক্ত করার কাজ চলছে। জনবল সংকটের কারণে আগে দুজন কর্মকর্তা এই দায়িত্বে ছিলেন, এখন চাপ অনুধাবন করে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তানজিমুল আজিজ জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ শেষ করার পর পরবর্তী ধাপ শুরু হবে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর প্রতিটি ধাপ চার দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে।
তিনি বলেন, সবকিছু ঠিকভাবে চললে অধ্যাদেশ শিগগিরই ক্যাবিনেটে উঠবে। তবে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টারা দেশে থাকলে প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন হবে, অন্যথায় হয়তো কয়েক দিন দেরি হতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে আজিজ বলেন, আমরা নিশ্চিত হয়েছি—অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ সম্পন্ন। এখন শান্তিপূর্ণভাবে অপেক্ষা করলেই ফল আসবে। শিক্ষা উপদেষ্টাও আমাদের বলেছেন— আমরা যেন আন্দোলনে এমন কিছু না করি যাতে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
তানজিমুল আজিজ আন্দোলন স্থগিতের আহ্বান জানালেও আন্দোলনের সময় আহত কয়েক শিক্ষার্থীর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘দুঃখের বিষয়, আমাদের একজন শিক্ষার্থীকে আঘাত করেছেন, যার মাথায় সেলাই দিতে হয়েছে। আরও দুজন আহত হয়েছে, একজনকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করতে হয়েছে। আমরা চাই এই ঘটনারও তদন্ত হোক।’
তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করছেন, তবে অধ্যাদেশ প্রণয়নের অগ্রগতি দেখে তারা আশাবাদী হয়েছেন।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







