৯ বছর পর শ্রীলংকাকে হারালো বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নিগার সুলতানার অধিনায়কোচিত ইনিংসের সুবাদে জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। আজ মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। ৯ বছর পর টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে হারালো বাংলাদেশ। এর আগে ২০১৪ সালের এপ্রিলে সর্বশেষ শ্রীলংকাকে হারিয়েছিলো বাংলাদেশ।
আজকের ম্যাচে ৫১ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক নিগার।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলংকা। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে লংকানরা। দলের পক্ষে হর্ষিতা সামারাবিক্রমা ৪৫, অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৮ ও নিলাক্ষী ডি সিলভা অপরাজিত ২৯ রান করেন।
বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি এবং ফারিহা তৃৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার এবং রাবেয়া খান ১টি করে উইকেট নেন।
১৪৬ রানের জবাবে ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শামিমা সুলতানা ৫ ও রুবিয়া হায়দার ৯ রানে ফিরেন।
তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে উঠেন বাংলাদেশের সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার। জুটিতে ১৭ রান অবদান রেখে ফিরেন মোস্তারি।
দলীয় ৭৪ রানে মোস্তারির আউটের পর ক্রিজে নিগারের সঙ্গী হন রিতু মনি। শ্রীলংকার বোলারদের দারুণভাবে সামলে বাংলাদেশের জয়ের আশা ধরে রাখেন তারা। শেষ ৩ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ৩৫ রান দরকার পড়ে বাংলাদেশের। ১৯তম ওভারে ১৭ রান তুলেন নিগার ও রিতু। এতে শেষ ওভারে জয়ের সমীকরন দাঁড়ায় ৮ রান।
শেষ ওভারের প্রথম বলে চার মারেন রিতু। পরের দুই বলে ৩ রান নিয়ে স্কোর সমান-সমান করেন রিতু ও নিগার। চতুর্থ বলে রান আউট হন রিতু। পঞ্চম বলে ১ রান নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নিগার। টি-টোয়েন্টিতে নয় ম্যাচ পর জয় পেল বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিলো তারা।
৪টি চারে ২৩ বলে ৩৩ রান করেন রিতু। টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫১ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন নিগার।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১১ মে একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




