অঘোষিত ফাইনালে আজ বাংলাদেশের সামনে নেপাল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২১ জুলাই ২০২৫ সোমবার
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপাপ্রত্যাশী বাংলাদেশ নারী দল। ট্রফি নিয়ে যেতে চায় নেপালের মেয়েরাও। এই স্বপ্ন পূরণ করতে হলে দুই দলকেই দুটি সমীকরণ পূরণ করতে হবে। নেপালকে জিততেই হবে। অন্যদিকে ড্র করলেই শিরোপা উল্লাস করতে পারবে টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ। আজ এই দুই দলের অঘোষিত সেই ফাইনাল। সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সোনালি সেই ট্রফি রেখে দেওয়ার প্রত্যয়ে এবারের আসরে মাঠে নেমেছেন আফঈদা খন্দকাররা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেললেও কেবল হিমালয় কন্যাদের সঙ্গেই কষ্টার্জিত জয় পেতে হচ্ছে বাংলাদেশকে। এবারের আসরে চার দল বলেই ডাবল লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে।
প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দুবার করে খেলছে। প্রথম লেগে নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষে তা সমতা ফেরায় নেপাল। ম্যাচের যোগ করা সময়ে গোলের দেখা পাওয়া জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছিল বাংলাদেশ। তবে এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়া ভুটান ও শ্রীলংকাকে গোলবন্যায় ভাসিয়েছে হিমালয়কন্যারা। তাই গোল পার্থক্যে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা।
পাঁচ ম্যাচের সব কটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিকরা। এক ম্যাচ হারায় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। আজ জিতলেই গোল পার্থক্যে শিরোপা চলে যাবে হিমালয়ের দেশে। কারণ বাংলাদেশের যেখানে +২০ সেখানে নেপালের গোলপার্থক্য +২৬।
বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন নেপালের পূর্ণিমা রাই ও মিনা দেউবা। দুই হ্যাটট্রিকসহ ১০ গোল করে পূর্ণিমা সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন। অন্যদিকে দুই হ্যাটট্রিকসহ সাত গোল করে মিনা দেউবা দ্বিতীয় স্থানে রয়েছেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





