অনন্যা শীর্ষদশ পুরস্কার পেলেন শীর্ষ ১০ নারী
আপডেট: ০৫:১৬ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ২০১৩ সালে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্যে ১০ জন নারীকে অনন্যা শীর্ষদশ সম্মানে ভূষিত করা হয়।
২৭ আগস্ট, বুধবার, হোটেল রূপসী বাংলার মার্বেল রুমে এক অনুষ্ঠানে অনন্যা শীর্ষদশ পুরস্ককারপ্রাপ্ত নারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারে পুরস্কার পেলেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন লায়লা কবির। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক লেখক রমা চৌধুরী; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন নৃত্যশিল্পী ও নৃত্যগবেষক লুবনা মরিয়ম। উদ্যোক্তা, ই কমার্স, সাদেকা হাসান সেঁজুতি; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন নারী উদ্যোক্তা লুনা দোহা। কৃষিজীবী ও কৃষি-উদ্যোক্তা মাচিং নু মারমা; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। আলোকচিত্রী তসলিমা আখতার; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন প্রবীণ আলোকচিত্রী সাঈদা খানম। সাংবাদিক রোজিনা ইসলাম; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ডা. দীপু মনি। শিক্ষায় মেয়মুনা আহমেদ; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সেলিনা হোসেন। শিল্পকলায় শিল্পী তৈয়বা বেগম লিপি; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন নাদিয়া সামদানি। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা উত্তরীয় ও ক্রেস্ট পান ।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে আমন্ত্রিত অথিতিদের বরণ করে নেওয়া হয়। এরপর আবৃতি করেন ও ঘোষকের দায়িত্ব পালন করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। মূলপর্বের সঞ্চালকের দায়িত্বে ছিলেন পাক্ষিক অনন্যার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
পুরস্কার গ্রহণকালে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অনন্যা নারীদের প্লাটফর্ম হিসেবে কাজ করছে। আমি নিজেকে একজন সাধারণ নারী বলে মনে করি। আমি যখন সংসদে স্পিকারের আসনে বসি তখন আমি মনে করি আমি সকল নারীী প্রতিনিধিত্ব করি। বাংলাদেশের প্রতিটা নারী নিজ নিজ ক্ষেত্র থেকে অনন্যা। তারা তাদের মেধা দিয়ে সংসার থেকে শুরু করে দেশটাকে নানা ভাবে পরিচালনা করছে। এই পুরস্কার তাই সকলের।
মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক লেখক রমা চৌধুরী , তিনি আজীবন নারীদের জন্যে বিশেষ করে মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের জন্য কাজ করে যাবেন।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন পুরস্কা তুলে দিতে এসে বলেন, এবারে অনন্যা পুরস্কার যারা পেলেন তারা তারুণ্যের শক্তিতে ভরপুর। বয়সে কম হলেও অভিজ্ঞতায় তারা পক্ত। আমি সকলের মঙ্গল কামনা করি।
২৭.০৮.২০১৪
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











