অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক
চট্টগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
চন্দনাইশে মারধরের পর ওষুধ খাইয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুবরণকারী মুক্তা আক্তার (২৬) সাতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পলিয়ার পাড়া নদ্দিয়ার বাড়ি এলাকার মো. পারভেজ এর স্ত্রী।
এ ঘটনার পর থেকে পলাতক মুক্তা’র স্বামী মো. পারভেজ ও শাশুড়ি জাহানারা খাতুন। রবিবার (৩১ আগস্ট) রাতে বসতঘরে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মুক্তা আক্তার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাশিমপুর গ্রামের ভাণ্ডারী পাড়ার নাছির উদ্দিনের কন্যা। ২০১৯ সালে সামাজিকভাবে মুক্তা ও পারভেজের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।
মুক্তা’র চাচাতো ভাই সাজ্জাদ হোসেন বলেন, বিয়ের কয়েক মাস পর পারভেজ ওমান চলে যায়। ৩ মাস আগে বিদেশ থেকে ফিরেছে। বর্তমানে মুক্তা তিন মাসের অন্তঃসত্ত্বা। প্রবাসে সমস্যার কথা জানিয়ে পারভেজ মুক্তার বাবা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা নেয়। সম্প্রতি আরও ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় স্বামী-শাশুড়ি মিলে মুক্তাকে নির্যাতন করেছে। এরপর কিছু ট্যাবলেট খেতে দেয়। সেগুলো খাওয়ার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে আমাদের খবর দেওয়া হয়। আমরা দোহাজারী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সে চমেক হাসপাতালে নেওয়ার পথে রওশনহাট এলাকায় তার মৃত্যু হয়। শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর পিতা নাছির উদ্দীন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











