অবকাশ শেষে গানে ন্যান্সি
আপডেট: ১০:১৯ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৪ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: দিনাজপুরে তিন দিনের অবকাশযাপন শেষে সোমবার ঢাকায় ফেরেন সংগীতশিল্পী ন্যান্সি। ঢাকায় ফেরার পরদিনই গানের রেকর্ডিং শুরু করেছেন তিনি। কণ্ঠশিল্পী শফিকের নতুন অ্যালবামের জন্য একটি দ্বৈত গানে কণ্ঠ দেন ন্যান্সি। গুলশানে শফিকের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। ‘কত ভালোবাসলে তোমায় ভরবে এ হূদয়’ এমন কথার গানটির গীতিকার মেহেদী হাসান। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। ন্যান্সির গাওয়া এই গানটি শফিকের তৃতীয় অ্যালবামে থাকবে।
গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘শফিকের সঙ্গে এর আগেও গান করেছি। আর এবারের অ্যালবামে গাইলাম প্রীতমের সুর সংগীতে। প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রীতম। খুবই ভালো লাগল তার সঙ্গে কাজ করে।’
তিন দিনের অবকাশযাপনে গত বৃহস্পতিবার রাতেই দিনাজপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন ন্যান্সি। তাঁর সঙ্গী ছিলেন স্বামী, সন্তান আর ছোট ভাই।
নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিতে ‘পৃথিবীর যত সুখ’ গানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন। তিন বছর পর থেকে মঞ্চে নিয়মিত গাওয়া শুরু করেন তিনি। সিনেমায় গান গেয়ে ২০১২ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের জন্য ‘মেরিল-প্রথম আলো’ তারকা জরিপেও পাঁচবার সেরা সংগীতশিল্পী হয়েছেন।
এখন পর্যন্ত ন্যান্সির তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে ‘ভালোবাসা অধরা’, ‘রং’ ও ‘দুষ্ট ছেলে’। এর মধ্যে ‘দুষ্ট ছেলে’ অ্যালবামটি ডিজিটাল ফর্মে প্রকাশ পেয়েছে। কোরবানির ঈদের পর এটি সিডি আকারে প্রকাশিত হবে বলে জানা গেছে।
০৩.০৯.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











