অবশেষে শেষ আটে সেরেনা
আপডেট: ০১:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: অবশেষে হতাশা কাটিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখালেন সেরেনা উইলিয়ামস। ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও অস্ট্রেলীয় ওপেনের টানা ব্যর্থতার পর এবার শেষ আটের লড়াইয়ে আসতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন এই মার্কিন টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে উঠে আসার পথে তিনি সহজেই সরাসরি সেটে হারিয়েছেন এস্তোনিয়ার কাইয়া কানেপিকে।
৬৫ মিনিটে কানেপিকে হারিয়েই মুখে একরাশ হাসি নিয়ে সংবাদ-মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। তিনি জানতেন সংবাদ-সম্মেলনে তাঁর জন্য কী প্রশ্ন অপেক্ষা করছে। কোনো রাখঢাকা না রেখেই বললেন, ‘এটা তো ভালো লাগার মতোই। বুক থেকে পাষাণভার নেমে যাওয়ার মতোই। অবশ্যই ভালো লাগছে। অবশেষে এ বছর একটা কোয়ার্টার ফাইনালে খেলছি।’
এ বছরের অস্ট্রেলীয় ওপেনে চতুর্থ রাউন্ড থেকেই বাদ পড়েছিলেন সেরেনা। উইম্বলডনে অবশ্য বিদায় হয়েছিল এক রাউন্ড আগেই। ফ্রেঞ্চ ওপেনে তিনি উঠতে পারেননি তৃতীয় রাউন্ডেও।
তাঁর মতো একজন তারকার জন্য এইসব হতাশা কতটা গুরুতর ছিল সেটা কোনো ভণিতার আশ্রয় না নিয়েই জানিয়েছেন তিনি, ‘আমি সবসময়ই উত্কর্ষের পূজারি। পুরোপুরি পেশাদার। নিজের কোনো কিছুতেই কোনো খুঁত রাখতে চাইনা। পরপর তিনটি গ্র্যান্ডস্লাম আমার ক্যারিয়ারে ক্ষতই তৈরি করেছে।
তবে ব্যাপারটা নিয়ে যে নিজের ওপর চাপ তৈরি করছিলেন, স্বীকার করলেন সেটাও, ‘আমি অযথাই চাপ নিয়ে নিচ্ছিলাম। ওই চাপ আমার কোনো উপকারে আসেনি।’
কোয়ার্টার ফাইনালে ওঠার মাহাত্ম্য তাঁর কাছে এবার একটু অন্যরকমই, ‘আমি আমার ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছি। এবার কোয়ার্টার ফাইনালে উঠে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। টেনিস আমাকে অনেক কিছু দিয়েছে। যা দিয়েছে, যেগুলো আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি। রয়টার্স।
০২.০৯.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











