অবৈধ স্বর্ণ বৈধ করার উদ্যোগ ইতিবাচক: অধ্যাপক সায়মা
আসমা আলমগীর | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৩ জুন ২০১৯ রবিবার
বাংলাদেশে এবছর প্রথমবারের মতো স্বর্ণ মেলার আয়োজন করা হয়েছে। যেখানে একটি নির্দিষ্ট খাতে কর দিয়ে অঘোষিত ও অবৈধ স্বর্ণ বৈধ করার সুযোগ পাবে এই ব্যবসার সাথে জড়িতরা।
দেশের সবকটি বিভাগীয় শহরে আজ রোববার থেকে ৩ দিন জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যাবধানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এই মেলার আয়োজন করে। অবৈধ স্বর্ণ বৈধ করার সুযোগ দিলে কি লাভ হবে?
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, মূল বিষয় হচ্ছে সোনা কেনা বেচার একটি বিশাল মার্কেট রয়েছে আমাদের। কিন্তু অনেক দিন থেকেই আমরা দেখছি এটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং বলা যেতে পারে কাগজে কলমের বাইরে হিসাব নিকাশ হচ্ছে।
তিনি বলেন, সুতরাং আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই জিনিসগুলো যতোটা প্রকাশ পাবে ততোটা সরকারের জন্য লাভবান হবে এবং যারা ক্রেতা রয়েছে তারাও লাভবান হবে। সুতরাং এই ধরণের উদ্যোগ খুবই ইতিবাচক।
তিনি বলেন, স্বর্ণ কিছুটা হলেও নিয়ম বহিভূতভাবে আমদানি হয়। আমরা সবাই জানি স্বর্ণের একটি বিশাল চাহিদা রয়েছে। এই চাহিদা যদি নিয়ম বহিভূত হয় এবং অনেক সময় দেখা যায় প্যাকেজ রুলের মাধ্যমে কর ফাঁকি দিয়ে এবং বিভিন্নভাবে অসাধু উপায়ে নিয়ে আসা হয়।
অধ্যাপক সায়মা হক বলেন, যখনি একটি ঘোষণা দেয়ার বিষয় আসে তখন কিছুটা হলেও পুরো কার্যক্রম যেখানে নিয়ম কাননের বাইরে ছিলো সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এটি যদিও দেরিতে করা হচ্ছে তবুও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, আমদানি বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। আর এটিই খুব গুরুত্বপূর্ণ যে সরকার একটি স্বর্ণলিপি তৈরি করেছে। এখন দেখবো যে এই লিপি কিভাবে বাস্তবায়িত হয়। রপ্তানি তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমদানি যেন সঠিক উপায়ে হয় সেটিতে জোর দিতে হবে বেশি।
তিনি বলেন, এর ফলে ক্রেতারা লাভবান হবে এবং অসৎ ব্যবসায়ীরা নিয়ন্ত্রণে আসবে। এতে সরকারের বড় অংকের কর পাওয়ার আশা রয়েছে। এর ফলে ভবিষ্যতে ইতিবাচক কিছু হবে।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী










