অস্ট্রেলিয়াকে শিরোপা জিতিয়ে ইতিহাস গড়লেন মেগ ল্যানিং
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ও সবমিলিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে ক্যাঙ্গারুরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজ দেশকে শিরোপা জিতিয়ে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং। আইসিসির মেগা ইভেন্টে সবচেয়ে বেশি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক এখন ৩০ বছর বয়সী এই নারী ক্রিকেটার।
যেখানে তিনি স্বদেশি পুরুষ দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিংকেও ছাড়িয়ে গেছেন। শুধু অস্ট্রেলিয়াই নয়, পুরুষ কিংবা নারী ক্রিকেটেও ট্রফির বিচারে সবচেয়ে সফল অধিনায়ক ল্যানিং।
এর আগে চারটি আইসিসি ট্রফি জিতে ল্যানিং তার স্বদেশি অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। পন্টিংয়ের নেতৃত্বে ২০০৩ আর ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬ আর ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
তবে ল্যানিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মেয়েরা ৫টি আইসিসি ট্রফির শিরোপা জিতেছে। তার অধীনে ২০১৪, ২০১৮, ২০২০ আর ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০২২ সালে।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি অধিনায়ক হিসেবে আইসিসির ট্রফি জিতেছেন ৩টি। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আর ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











