ঢাকা, মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ ৬:০০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ পহেলা অগ্রহায়ণ, নবান্ন উৎসব: নতুন ধানের ঘ্রাণ বাংলার ঘরে ঘরে থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১ গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান

প্রযুক্তি ডেস্ক: | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কম্পিউটার বা ল্যাপটপ হঠাৎ ধীরগতির হয়ে গেলে কিংবা অজানা কোনো ফাইল বা সফটওয়্যার চালু হলে পিসিতে ভাইরাস বা ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ ধরনের সমস্যা থেকে সুরক্ষায় অনেকে আলাদা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকা বিল্ট-ইন একটি টুল দিয়েও নির্দিষ্ট ধরনের ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত ও অপসারণ করা যায়।

কোনো অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল না করেই উইন্ডোজের ‘ম্যালিসিয়াস সফটওয়্যার রিমুভাল টুল’ ব্যবহার করে কম্পিউটার স্ক্যান করা যায়। এ জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।

উইন্ডোজের বিল্ট-ইন টুল দিয়ে ম্যালওয়্যার স্ক্যানের পদ্ধতি

প্রথম ধাপ-রান কমান্ড চালু

প্রথমে কীবোর্ডের উইন্ডোজ ও আর বাটন একসঙ্গে চাপতে হবে। এতে ‘রান’ কমান্ডের একটি বক্স চালু হবে।

দ্বিতীয় ধাপ-টুল চালু

রান বক্সে ইংরেজি অক্ষরে এমআরটি লিখে এন্টার চাপতে হবে। এরপর ‘মাইক্রোসফট উইন্ডোজ ম্যালিসিয়াস সফটওয়্যার রিমুভাল টুল’ নামে একটি উইন্ডো চালু হবে।

তৃতীয় ধাপ-স্ক্যান নির্বাচন

টুলটি চালু হলে ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর স্ক্যানের ধরন নির্বাচন করার সুযোগ আসবে। দ্রুত পরীক্ষা করতে ‘কুইক স্ক্যান’ নির্বাচন করে আবার ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে।

চতুর্থ ধাপ-ফলাফল দেখা

এরপর টুলটি কম্পিউটারে নির্দিষ্ট ধরনের ক্ষতিকর সফটওয়্যার খুঁজে দেখবে। স্ক্যান শেষ হলে কোনো হুমকি শনাক্ত হয়েছে কি না, তা ফলাফলে জানানো হবে। ক্ষতিকর সফটওয়্যার পাওয়া গেলে টুলটি শনাক্ত করা সফটওয়্যার অপসারণে সহায়তা করবে।

তবে মনে রাখতে হবে, এই টুল পূর্ণাঙ্গ অ্যান্টিভাইরাসের বিকল্প নয়। নিয়মিত নিরাপত্তা হালনাগাদ, উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা এবং সন্দেহজনক ফাইল বা লিংক এড়িয়ে চলাও কম্পিউটার নিরাপদ রাখার জন্য গুরুত্বপূর্ণ।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কম্পিউটারে অস্বাভাবিক ধীরগতি, অচেনা সফটওয়্যার চালু হওয়া বা সন্দেহজনক কার্যক্রম দেখা দিলে দ্রুত ম্যালওয়্যার স্ক্যান করা উচিত।