আইভি রহমানের মৃত্যু বার্ষিকীতে আওয়ামী লীগের শ্রাদ্ধা নিবেদন
আপডেট: ১১:৪২ এএম, ২৪ আগস্ট ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:প্রায়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রিয়তমা স্ত্রী আইভি রহমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ আজ রোববার বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময়ে আইভি রহমানের পুত্র নাজমুল হাসান পাপন উপস্থিত থেকে তার মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বঙ্গবন্ধু এভিনিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমান মারাত্মক আহত হন। ওই হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ওই ঘৃণ্য হামলায় আওয়ামী লীগের ২৩ নেতা-কর্মীর মৃত্যুর ৩ দিন পরে ২৪ আগস্ট গুরুতর আহত আইভি রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে (বিএমএইচ) ইন্তেকাল করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ নেতারা ফাহেতা পাঠ এবং মরহুম আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময়ে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন ও সতিশ চন্দ্র রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলুাতুন্নেসা ইন্দ্রিরা, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি ও এনামুল হক শামীম, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ, স্বেচ্ছসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা তাদের নিজ নিজ সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
২৪.০৮.২০১৪ - যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











