আইসিসি বর্ষসেরা নারী ওয়ানডে দলে নাহিদা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।
আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত বর্ষসেরা নারী ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি।গত বছর নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছিলেন নাহিদা।
২০২৩ সালে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেন নাহিদা। গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিলো নাহিদার। ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। যার সুবাদে নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার পান তিনি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ৫ বলে ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন নাহিদা। ঐ জয়ে সিরিজে সমতা পায় বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ দেন নাহিদা। পাকিস্তান সিরিজের আগে ভারতের বিপক্ষেও দারুন ছন্দে ছিলেন তিনি। ১৫ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন নাহিদা।
নারী বিভাগে বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি পাঁচজন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দুজন নিউজিল্যান্ডের এবং একজন করে বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটার আছেন। দলে সুযোগ পাননি ভারতের কোন খেলোয়াড়। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু।
আইসিসি বর্ষসেরা নারী ওয়ানডে দল: চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যামেলি কের, বেথ মুনি, ন্যাট-শিভার ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লির্ক, লি তাহুহু ও নাহিদা আকতার।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











