আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জন কন্যাশিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৫৪ জন ধর্ষণের শিকার, যাদের ৩৬ জনই কন্যাশিশু। একই সময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫৫ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মহিলা পরিষদ জানায়, তাদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের তথ্য সংকলন করা হয়েছে।
তথ্য অনুযায়ী, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী।
ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু ও ১৮ জন নারী। এ ছাড়া ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৮ জন কন্যাশিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। পাশাপাশি ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন কন্যাশিশু।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্টে ৩০ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন কন্যাশিশু। এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছেন চার কন্যাশিশুসহ সাতজন।
মহিলা পরিষদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই মাসে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
- আড়ংয়ের চাকরি, যোগ্যতা স্নাতক পাস
- বাংলাদেশে ভিভোর নতুন ৫জি ফোন
- নরসিংদীর ‘মধু’ আনারসে চাষির মিষ্টি হাসি
- আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জন কন্যাশিশু
- চলতি মাসে ৩ লঘুচাপ, বন্যার আভাস
- দূষণের শীর্ষে আজ মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?
- আতাপাত্তুর স্পিনে কুপোকাত ইন্দোনেশিয়া
- তিন দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- পোড়া খাবার খেলে কী ক্যান্সারের ঝুঁকি বাড়ে
- খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১১০
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর: তদন্ত কমিটি গেল ঘটনাস্থলে
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- আতাপাত্তুর স্পিনে কুপোকাত ইন্দোনেশিয়া





