আজ ঢাকা আসছেন নিশা
আপডেট: ১০:২০ এএম, ১৬ নভেম্বর ২০১৩ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল৷ ভারতীয় বংশোদ্ভূত নিশা গত ২১ অক্টোবর দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসছেন৷ ঢাকায় তিনি তিন দিন অবস্থান করবেন৷
নিশা দেশাই তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন৷ যুক্তরাষ্ট্র-ভারত-জাপানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে ১২ নভেম্বর থেকে টোকিও সফর শেষে তিনি ঢাকা আসছেন৷
১৭ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার বৈঠক রাখা হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও নিশা বৈঠক করবেন দিশা৷ রোববার বিকেল সাড়ে ৪টায় দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তিনি৷ এছাড়া রাত ৮টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন৷ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এখনো নির্ধারিত হয়নি৷
সফরকালে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন রাজুর সঙ্গে নিশার দেখা করার কথা রয়েছে৷ পররাষ্ট্রসচিব মো.শহীদুল হকের সঙ্গেও তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন৷
এছাড়াও সুশীল সমাজ ও বাংলাদেশের তৈরি পোশাক ইসু্যতে শ্রমিক সংগঠন এবং কারখানার মালিকদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে৷
সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে কাজ করেন৷ সেখানে তিনি মধ্য এশিয়া থেকে প্যাসিফিক আইল্যান্ড পর্যন্ত ২২টি দেশের সহায়তায় ১২০ কোটি ডলারের একটি তহবিল, একটি বু্যরোর ব্যবস্থাপনা এবং সহস্রাধিক উন্নয়ন পেশাজীবীর বৈদেশিক কর্মীদের দেখাশোনার দায়িত্বে ছিলেন৷
এর আগে তিনি ইউএসএআইডির অফিস অব ইউএস ফরেন ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স ও অফিস অব ট্রানজিশন ইনিশিয়েটিভসে কাজ করেন৷ ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী নিশা দিশাই যুক্তরাষ্ট্র-ভিত্তিক সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টার অ্যাকশনেও কাজ করেছেন৷
১৬ নভেম্বর'২০১৩
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’











