আজ মধ্যরাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:০৩ এএম, ১১ মে ২০১৮ শুক্রবার
দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ আজ মধ্যরাতে (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা) মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।’
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ টেলিফোনে বুধবার বাসসকে বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠাতে আমরা প্রস্তুত। ইনশাল্লাহ আগামীকাল আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করবো।’
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক এম জাকির হোসেন খান এর আগে বাসসকে জানান, স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা) মার্কিন কোম্পানি স্পাসেক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেপ ক্যানাবেরাল উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।
তিনি বলেন, ফ্যালকন-৯ রকেটের উৎক্ষেপণ পরীক্ষা সাফল্যজনকভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা থেকে প্রাপ্য ডাটা বিশ্লেষণের পর উৎক্ষেপেণের চূড়ান্ত তারিখ ঠিক করা হয়েছে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের প্রকল্প পরিচালক মোহাম্মদ মেজবাহউজ্জামান বলেন, উৎক্ষেপেণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গ্রাউন্ড স্টেশনের প্রয়োজনীয় কাজ এখন চূড়ান্ত পর্যায়ে।
তিনি বলেন, ফ্যালকন-৯ রকেট ৩.৫ মেট্রিক টন ওজনের বঙ্গবন্ধু-১ যোগাযোগ স্যাটেলাইটটি মহাকাশে নিয়ে যাবে। মহাকাশে নির্দিষ্ট স্লটে এটির পৌঁছতে ৮ দিন সময় লাগবে।
এর আগে ৪ মে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপেণের কথা ছিল। কিন্তু কারিগরির কারণে তা পরবর্তীতে ৭ মে উৎক্ষেপেণের সিদ্ধান্ত হয়। এখন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে।
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২


