আফঈদা-ঋতুপর্ণাদের ক্যাম্প হতে পারে জাপানে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার
ছবি: অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : বাফুফে
এশিয়ান কাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে দুর্দান্ত খেলে ইতিহাস গড়ে ঘরে ফেরে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর চারদিকে আলাপ ওঠে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। মূলপর্বে আফঈদা-ঋতুপর্ণাদের লড়তে হবে গত আসরের ফাইনালিস্ট চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। সেই হিসেবে তাদের প্রস্তুতিও হতে হবে যথাযথ।
আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের আসর। সেখানে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা ভীষণ শক্তিশালী প্রতিপক্ষদের নিয়ে অবশ্য ঘাবড়ে যায়নি বাংলাদেশ। বরং, এখন থেকেই মেয়েদের প্রস্তুত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এবার পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তুতি ক্যাম্প নিয়ে আশার কথা শোনালেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ চাইলে আফঈদা-ঋতুপর্ণাদের অনুশীলনের সুযোগ করে দেবে জাপান। গতকাল (৭ আগস্ট) বাফুফে ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ বলেন, ‘জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের মেয়েরা চাইলে জাপানে গিয়ে ক্যাম্প করতে পারে। তবে তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব নয়, কারণ এক বছর আগেই ওদের পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। তারা ইউরোপে ক্যাম্প করবে।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে দেশের বাইরে রয়েছেন। কিরণ জানান, জাপানে প্রস্তুতি ক্যাম্প করার সুযোগের কথা তাকেও জানানো হয়েছে। তিনি দেশে ফিরলে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এশিয়ান কাপের আগে ভিয়েতনাম, ফিলিপাইন ও থাইল্যান্ডের মতো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাংলাদেশ। যোগাযোগ করা হয়েছে আর্জেন্টিনার সঙ্গেও। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশের নারীরা। এই সাফল্যের পুরস্কার হিসেবে ফিফা র্যাঙ্কিংয়েও ২৪ ধাপ এগিয়েছে আফঈদা-ঋতুপর্ণারা।
গতকাল নারী ফুটবলের সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। বাংলাদেশের নারীরা ১২৮ থেকে ১০৪ নম্বরে উঠে এসেছে। তাদের রেটিং পয়েন্ট ১১৭৯ দশমিক ৮৭, রেটিং পয়েন্ট বেড়েছে +৮০ দশমিক ৫১। ফিফা জানায়, এবারের হালানাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট ও সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











