আফসোস বাড়াল বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
ইশ্, সেদিন ভুটানের সঙ্গে যদি এভাবে খেলা যেত! বাংলাদেশের এখন এমন আফসোস হতেই পারে। কিন্তু আর আফসোস করে কী হবে। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করায় শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় মেয়েদের। আজ চ্যাম্পিয়ন ভারতকে ৪-৩ গোলে হারিয়ে সেই আফসোসটা যেন আরও বাড়িয়েছে মাহবুবুর রহমানের দল।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রবিবার (৩১ আগস্ট) নির্ভার ফুটবলই খেলেছে বাংলাদেশ। শিরোপা নিশ্চিত হওয়ার পরও নিজেদের সেরা একাদশই নামিয়েছে ভারত। ম্যাচ শুরুর ২৫ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার লম্বা ক্রসে মাথা ঠুকেই উদ্যাপনে মাতেন পূর্ণিমা মারমা।
৯ মিনিটে বাংলাদেশের অগোছালো রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরান ভারতের আনুশকা কুমারী। তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। ৩৪ মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাত ছুঁয়ে আসা বল নিখুঁত শটে জালে জড়ান আলপি আক্তার।
৪৮ মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে বাংলাদেশ। ভারতের হাইলাইন ডিফেন্সের ফাঁক গলে বল সোজা বক্সের ওপর, সেখান থেকে চমৎকার শটে স্কোরলাইন ৩-১ করেন সৌরভী আকন্দ। যেটা এ টুর্নামেন্টে তাঁর ষষ্ঠ গোল।
দুই গোলে এগিয়ে থাকার পরও রক্ষণ নিয়ে ভয়ে ছিল বাংলাদেশ। আর সেই সুযোগটাই খুঁজে নেয় ভারত। ৬৫ মিনিটে নিজেদের অর্ধ থেকে পাওয়া লং শট বাংলাদেশের গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠান পৃতিকা বর্মণ। ৮৮ মিনিটে তৃতীয় গোলও হজম করে বাংলাদেশ।
কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাংলাদেশের সৌরভীর শট আটকাতে গিয়ে বলের নাগাল পাননি ভারতের গোলকিপার মুন্নি। প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল টেনে বের করার পথে সতীর্থ খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে চলে যায়। তবে রেফারি গোলটি দিয়েছেন সৌরভীকেই। যা টুর্নামেন্টে তাঁর সপ্তম।
ম্যাচ হেরে চোখের জল ধরে রাখতে পারেননি ভারতের ফুটবলাররা। তাঁদের কান্না যেন জানান দেয়, চ্যাম্পিয়ন হলেও এভাবে হারতে চায়নি তারা। তা ছাড়া এই টুর্নামেন্টে এটাই তাদের প্রথম হার।
গত শুক্রবার স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করায় শিরোপা জয়ের সুযোগটা হাতছাড়া হয়ে যায় বাংলাদেশ দলের। দিনের অন্য ম্যাচে নেপালকে ৫-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় ভারত। ছয় ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ১৫, বাংলাদেশের ১৩।
২০১৭ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের নারী ফুটবলে ৯ শিরোপার ৭টিই এসেছে বয়সভিত্তিক পর্যায়ে। শুধু অনূর্ধ্ব-১৭ বিভাগের সাফ শিরোপাটাই জেতা হয়নি বাংলাদেশের। এবারের আগে ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ সাফেও রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছিল আমন্ত্রিত দল রাশিয়া।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











