আবারও অস্থির পেঁয়াজের বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার
ফাইল ছবি।
দেশে পেঁয়াজের বাজার অস্থির। প্রতি মুহুর্তে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০০ টাকার বেশি। ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার পর দেশে পেঁয়াজের বাজারে রীতিমতো অস্থিরতা তৈরি হয়েছে। অবস্থা এমন হয়েছে যে, সকালে এক দাম তো বিকেলে আরেক দাম।
এ অবস্থায় ভোগান্তিতে পড়েছে ভোক্তারা। বাজারের এই অস্থিরতায় অনেকে আবার একসঙ্গে বেশি পরিমাণে পেঁয়াজ কিনতে গিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
শনিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৩০ থেকে ২৪০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা দুই দিন আগে গত বৃহস্পতিবার মানভেদে ১০০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
অর্থাৎ, দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ১০০ টাকার বেশি বেড়েছে।
পেঁয়াজ আমদানিকারকেরা বলেছেন, হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের দাবি জানান তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে অভিযান চালানো হবে।
এদিকে বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের বাজারে সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। দেশের তদারকি সংস্থার উদাসীনতার কারণে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, বর্তমানে বাজারে যে পেঁয়াজ আছে তা আগের মজুত।
আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারসহ বেশকিছু মুদি দোকান ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে। গত সেপ্টেম্বর মাসে বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো তিনটি কৃষিপণ্যের দাম বেঁধে দেয় সরকার। তার মধ্যে একটি পণ্য হচ্ছে দেশি পেঁয়াজ। বেঁধে দেয়া দাম অনুযায়ী, খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়।
আজ রাজধানীর খোলা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২৪০ টাকা থেকে ২৫০ টাকা। আর আমদানি করা পেঁয়াজ ২০০ টাকা। পাশাপাশি রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি ২০০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৫০ টাকায়।
রাজধানীর কারওয়ান বাজারে কথা হয় মিঠু রহমানের সঙ্গে। বাজারে দামের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এক কেজি ইন্ডিয়ান পেঁয়াজ কিনলাম ২৪০ টাকায়। দুইদিন আগেও ইন্ডিয়ান পেয়াজ ছিল কেজি ১শ’ টাকা ছিল।
তিনি বলেন, ‘কিছু করার নাই তো। কারো তো এ ব্যাপারে মাথাব্যাথা নাই। আগে কিনতাম দুই কেজি, এখন কিনলাম এক কেজি।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








