ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৭:১০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আবারও শিরোনামে ওয়াসফিয়া

আপডেট: ০৭:৫৫ এএম, ৯ নভেম্বর ২০১৪ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নিজের কৃতিত্বের জন্য আবারও শিরোনামে এলন ওয়াসফিয়া। বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ন্যাশনাল জিওগ্রাফির ‘অ্যাডভেঞ্চারারস অব দ্য ইয়ার ২০১৪-১৫’-এর তালিকায় স্থান পেয়েছেন। ওয়াশিংটনভিত্তিক সাময়িকীটি গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। ন্যাটজিও নামেও পরিচিত সাময়িকীটি বিভিন্ন শ্রেণিতে ১০ জনের একটি তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশের ওয়াসফিয়া নাজরীন সেই তালিকায় আছেন অ্যাকটিভিস্ট শ্রেণিতে। ওয়াসফিয়ার পরিচিতি হিসেবে সাময়িকীটিতে বাংলাদেশে নারী ও মেয়েদের ক্ষমতায়নে তাঁর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।ন্যাটজিও একই সঙ্গে চলতি বছরের পিপলস চয়েস অ্যাওয়ার্ডের ঘোষণা দিয়েছে। তাদের ওয়েবসাইটে গিয়ে নির্বাচিত ১০ জনের একজনকে ভোট দেওয়া যাবে। এই পুরস্কার বিজয়ীর নাম ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে। মাউন্ট এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। ২০১২ সালের ২৬ মে তিনি বিশ্বের সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গে ওঠার গৌরব অর্জন করেন। আর প্রথম বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়া দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট অ্যাকোনকাগুয়া, উত্তর আমেরিকার ডেনালি, ইউরোপের মাউন্ট এলব্রাস ও অ্যান্টার্কটিকার ভিনসন মাসিফে আরোহণ করেছেন। ২০১১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি ও নারী উন্নয়নকে উদ্যাপন করতে বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ জয়ের লক্ষ্য নেন তিনি। ছয়টি মহাদেশে তিনি সফল হয়েছেন। ০৯.১১.২০১৪