ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:২৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আমাদের ব্যাপক উন্নয়নে চীনের আরো বিনিয়োগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

আপডেট: ০৭:৫৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫ শুক্রবার

হাসিনাস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ব্যাপক উন্নয়নে চীনের আরো বিনিয়োগ কামনা করেছেন। তিনি বলেন, চীন আমাদের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটি বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করে আসছে। তা সত্ত্বেও আমাদের ব্যাপক উন্নয়নে চীনের আরো বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত মা মিংকিয়াং বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। বিনিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, তার দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে খুবই উৎসাহী। তবে সেজন্য বাংলাদেশ থেকে এ ব্যাপারে তাদের আরো তথ্য জানা প্রয়োজন। চীন-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং টাক্সফোর্স প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এটি খুব ভালোভাবে কাজ করছে। বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার অর্থনৈতিক করিডোর সম্পর্কে আলাপকালে চীনের রাষ্ট্রদূত এই চার দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পর্যটন খাতে ভালো যৌথ উদ্যোগ হতে পারে। জবাবে মিংকিয়াং বলেন, বাংলাদেশে পর্যটনের বিকাশে চীন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উন্নয়ন ও এর ব্যবহার করতে পারে। প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের অবকাঠামোগত উন্নয়নেও চীনের সহায়তা কামনা করেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী চীনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উদযাপনকালে চীনের নেতৃবৃন্দ বাংলাদেশ সফর করবেন বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন। চীন ও বাংলাদেশের সম্পর্ককে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হিসাবে উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করে তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি রচিত হয়েছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অসামান্য উন্নতির উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ যে উন্নয়ন সাধন করেছে, তাতে চীন সত্যিই আনন্দিত। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের হাসপাতালগুলোর বার্ন ইউনিটে কিছু একটা অবদান রাখার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার একটি পৃথক বার্ন ইউনিট নির্মাণ করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, আমরা এইজন্য একটি পৃথক বার্ন ইনস্টিটিউট নির্মাণ করতে চাই। এ ব্যাপারে চায়না থেকে আমাদের সরঞ্জাম ও বিশেষজ্ঞ সহায়তা প্রয়োজন। এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন। ২০.০২.২০১৫