আমার বাবার কি জানাজা হবে না, প্রশ্ন আনারের মেয়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৫ মে ২০২৪ শনিবার
বাবা হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য দেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন।
‘আমার বাবার কি জানাজা নামাজ হবে না? মানুষের দুর্ঘটনা বা রোগব্যাধিতে মৃত্যু হয়। কিন্তু আমার বাবাকে খুনিরা হত্যার পর দেহ কেটে টুকরা টুকরা করেছে। সেই টুকরাতে হলুদ মশলাও মিশিয়েছে। কি কষ্ট দিয়ে আমার বাবাকে মেরেছে খুনিরা। আমি জীবনেও তা ভুলতে পারব না। আমি আমার বাবার লাশের এক টুকরো অংশ দেখতে চাই। ’
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের বিচার চেয়ে শুক্রবার বিকেলে শহরের মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন এমপি আনারের মেয়ে ডরিন।
ডরিন বলেন, ‘আমি এতিম হয়ে গেলাম। আমার বাবার হত্যাকারী যাদের ধরা হয়েছে তাদের প্রিভিয়াস রেকর্ড দেখুন। আমার বাবার মত তারা এমন অনেক নীরিহ মানুষকে খুন করেছে। আমি চাই দ্রুতই খুনিদের আটক করা হোক। না হলে আমার মত আরও কেউ এতিম হতে পারে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি তার বাবার হত্যার বিচার করতে পারেন, তাহলে আমার বাবার হত্যার বিচারও তিনি করতে পারবেন। ‘
পিতার শোকে কাতর হয়ে তিনি বলেন, ‘বাবার খুনিদের প্রধান হোতা কোটচাদপুর উপজেলার আক্তারজ্জআমান শাহিনকে দ্রুত আটক করা হোক। সেই সাথেই তার ভাই কোটচাদপুরের পৌর মেয়র শহিদুজ্জামান সেলিমকেউ আটকের দাবি জানাই। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার খুনি ভাই শাহিনকে দ্রুত আটক করা সম্ভব হবে। ’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ডরিন বলেন, ‘আপনি আমার অভিভাবক। আমি ও আমার পরিবারকে রক্ষা করবেন। ’
শুক্রবার বিকেল ৪টার দিকে এলাকার বিভিন্ন সংগঠন, ঝিনাইদহ-৪ আসনের সর্বসাধারণ ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মেইন বাসস্টান্ডে মানববন্ধন করা হয়। নারী, পুরুষসহ হাজারও মানুষ মানববন্ধনে অংশ নেন।
এমপি আনারের মরদেহের সন্ধান চেয়ে ও হত্যাকাণ্ডে জড়িত সব খুনিদের খুঁজে বের করে ফাঁসির দাবিতে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে এমপি আনারের মেয়ে ডরিন ও আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামান ওদু ও মাসুদুর রহমান মন্টু প্রমুখ। সাবেক ছাত্রলীগ নেতা আনিচুর রহমান মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ









