আলোচনা সভায় বক্তারা: রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার শিকার নারী-শিশু
আপডেট: ১১:৪৬ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : উন্নয়ন সংস্থা বিকোশিত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দূর করতে দুই নেত্রীর আলোচনায় বসা জরুরী৷ হরতাল ও অস্থিতিশীল অবস্থার মাধ্যমে গণতন্ত্র চর্চা করা যায় না৷ দেশের এমন পরিস্থিতে নারী ও শিশুদের চরম বিপাকে পড়তে হচ্ছে৷ জ্বালাও পোড়াও ও মানুষ হত্যা কোনো সমাধান নয়৷
বৃহস্পতিবার সংস্থার মালিবাগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সংস্থার সভাপতি রিজিয়া মান্নানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নারীনেত্রী শিরীন আক্তার, নূরারন্নাহার বিশ্বাস, আসমা আখতার, শিরীন সোবাহান প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বানী সরকার৷
আলোচনায় নারীনেত্রী শিরীন আক্তার বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই অনাকাংখিত অবস্থা দেশের ভাবমূর্তি নষ্ট করছে৷ হরতাল আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাধারণ জনজীবনে বাধা সৃষ্টি করা হচ্ছে৷ রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতির টেবিলে বসেই করা উচিত, জনজীবনকে বাধা দিয়ে নয়৷
নূরারন্নাহার বিশ্বাস বলেন, হরতাল মানুষের জীবন কড়ে নিচ্ছে৷ নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ রাজনীতির বলি হচ্ছে৷ পোশাকশ্রমিক নাসিমাকে জীবন দিতে হলো দুই দলের নৈরাজ্যের কারণে৷ আরও কত প্রাণ দিলে দেশ স্থিতিশীল হবে তা আজ বড় প্রশ্ন৷
আসমা আখতার বলেন, দেশের দুই বড় দলের রাজনীতির খেলায় বর্তমান সময়ে সবচেয়ে বড় শিকার দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী এবং কোমলমতি শিশুরা৷ হরতালের কারণে শিশুরা স্কুলে যেতে পারে না৷ পরীক্ষা বন্ধ করে দিয়ে তাদের সুন্দর জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে৷ এটি কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না৷
শিরীন সোবাহান বলেন, আপনারা আলোচনায় বসুন৷ সমাধান আপনাদেরই হাতে৷ রাজনীতিকে ব্যক্তিগত বিষয় বিবেচনায় দেশকে অচল করা সাধারণ মানুষ মেনে নেবে না৷
রিজিয়া মান্নান বলেন, নাসিমা হত্যার দায় কে নেবে৷ আজ দেশের চরম অস্থিতিশীল অবস্থার সবচেয়ে বড় শিকার নারী ও শিশু৷ সরকার ও বিরোধীদলের রাজনৈতিক স্বার্থের শিকার হচ্ছে তারা৷ এ অবস্থার অবসান হয়ে দেশে শান্তি ফিরে আসা জরুরী৷ আমরা আশা করছি একটি অবাদ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে দ্রুত শান্তি ফিরে আসবে৷
১৪ নভেম্বর'২০১৩
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস