ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ০:৫১:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ইউক্রেনে ভয়াবহ সংঘাতের ব্যাপারে মার্কেলর হুঁশিয়ারি

আপডেট: ১০:২২ এএম, ২৩ আগস্ট ২০১৪ শনিবার

image_51457_0ডেস্কনিউজ,উইমেননিউজ২৪.কম,ঢাকা:জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল শুক্রবার হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক উপস্থিতি ও গোলা নিক্ষেপ ব্যাপক সংঘাতকে উস্কে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।মার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ওবামা বলেন, ইউক্রেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গত মাসে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান ভূপাতিত হওয়ার পর থেকে অব্যাহতভাবে এ সংঘাতের অবনতি ঘটছে। ওই বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় পশ্চিমা দেশগুলো রাশিয়াপন্থী বিদ্রোহীদের দায়ী করছে। অপরদিকে মস্কো এ ঘটনায় ইউক্রেনকে দায়ি করেছে। হোয়াইট হাউজ জানায়, ওবামা ও মার্কেল এ ব্যাপারে একমত যে ইউক্রেনের অনুমতি ছাড়া তাদের দেশে রাশিয়ার গাড়ি বহর পাঠানো এক ধরনের উস্কানি এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার চরম লঙ্ঘন। এ ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউক্রেন সীমান্তে বিপুলসংখ্যক রাশিয়ার সৈন্য মোতায়েন, ইউক্রেনে রাশিয়ার সেনা সদস্যের উপস্থিতি এবং ইউক্রেন ভূ-খণ্ডে রাশিয়ার গোলাবর্ষণ সেখানে ব্যাপক সংঘাতকে উস্কে দিচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত লুগানস্কের বিতর্কিত একটি ত্রাণ বহর থেকে অনেকগুলো ট্রাক পাঠানোর ঘটনায় পশ্চিমা দেশের বিবৃতিতে রাশিয়াকে তিরস্কার করা হয়েছে। রাশিয়ার এ ধরনের পদক্ষেপকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে কিয়েভের পক্ষ থেকে এর কঠোর নিন্দা জানানো হয়। ওবামা ও মার্কেল ওই সীমান্ত অঞ্চল থেকে সৈন্য ও যুদ্ধাস্ত্র সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউজ আরো জানায়, এক্ষেত্রে তারা দ্বিপাক্ষিক অস্ত্র বিরতি চুক্তি ও কার্যকর সীমান্ত পর্যবেক্ষণের বিষয়টির ওপর বেশি জোর দেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সীমান্ত অঞ্চল থেকে দ্রুত গাড়ি বহর প্রত্যাহার করে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আরো অবরোধ আরোপ করা হতে পারে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাশিয়ার এ ধরনের পদক্ষেপ চার মাসের এ সংঘাতকে আরো উস্কে দিতে পারে। উল্লেখ্য, রাশিয়ার প্রায় ২৮০টি ট্রাক প্রায় এক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে অপেক্ষা করছে। ২৩.০৮.২০১৪