ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষে নিহতদের মধ্যে ৩২জন শিশু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার স্থানীয় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মধ্যে ৩২ জন শিশু রয়েছে। ফুটবলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিপর্যায়ের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দিয়েছে সরকার।
শনিবার রাতে মালাং শহরের ওই ঘটনায় ১২৫ ব্যক্তি নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এছাড়া আহত হয়েছে ৩২৩ জন। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করায় পদদলিত হয়ে বেশিরভাগ সমর্থকের মৃত্যু হয়েছে।
দেশটির নারী ও শিশু সুরক্ষা বিষয়ক মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিশৃঙ্খলায় আটকে থাকা কয়েকডজন শিশু প্রাণ হারায়।
নাহার নামের ওই কর্মকর্তা বলেন, সর্বশেষ যে তথ্য আমরা হাতে পেয়েছি, তাতে ওই ঘটনায় ১২৫ জন মারা গেছে। এদের মধ্যে ৩২ জন শিশু। এদের মধ্যে তিন থেকে চার বছর বয়সি শিশুও রয়েছে।
এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকায় ইন্দোনেশিয়ার মুখ্য নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি ঘটনা তদন্তে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে অপরাধীদের খুঁজে বের করার জন্য আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছি। আশা করছি জাতীয় পুলিশ তাদের নিরাপত্তা পদ্ধতিরও পর্যালোচনা করবে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



