ইপিআই স্টোরে সংরক্ষণে থাকবে করোনা ভ্যাকসিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারত থেকে উপহার হিসেবে আসা অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার করোনাভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ সংরক্ষণের জন্য প্রস্তুত তেজগাঁওয়ের ইপিআই স্টোর। স্টোরটি ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্টোরটির সামনে গিয়ে দেখা যায়, গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
গেটে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য বলেন, এখানেই ভারত থেকে আসা টিকা রাখা হবে। তবে কখন টিকা আসবে আমরা জানি না। ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাংবাদিকরাও ভেতরে যেতে পারবেন না। আমাদের এমন নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশকে দেয়া ভারত সরকারের উপহার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনার টিকা এয়ারইন্ডিয়ার ফ্লাইট ঢাকায় পৌছে বেলা ১১টা ২০ মিনিটে।
ভ্যাকসিনগুলো ১৬৭টি বক্সে করে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। বক্সগুলো এয়ার ইন্ডিয়ার বিমান থেকে দুটি ফ্রিজার ভ্যানে তোলা হচ্ছে। এ কাজ শেষে বক্সগুলো নিয়ে যাওয়া হবে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায়। সেখানে বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী কাছে ভারতের হাই কমিশনার ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ











